নিউইয়র্কে ইউল্যাব স্কুল ও কলেজের পুনর্মিলনী ৭ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ভুক্ত ইউনিভার্সিটি ল্যাবরেটরি (ইউল্যাব) স্কুল ও কলেজের পুনর্মিলনী আগামী ৭ জুলাই অনুষ্ঠিত হবে। জ্যামাইকার হিলসাইড অ্যাভিনিউর তাজমহল পার্টি হলে অনুষ্ঠেয় পুনর্মিলনীকে সফল করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। এ আয়োজনের প্রস্তুতি নিয়ে ১০ ফেব্রুয়ারি আলোচনায় বসেছিলেন আয়োজকেরা।

হিলসাইড অ্যাভিনিউর তাজমহল চাইনিজ রেস্টুরেন্টে ১০ ফেব্রুয়ারি পুনর্মিলনী প্রস্তুতি নিয়ে আলোচনায় বসেন আয়োজকেরা। এ সময় তাঁরা আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। প্রস্তুতি সভাটি সঞ্চালনা করেন রবিউল সাগর। আয়োজক সূত্রে জানানো হয়েছে, আসন্ন এই পুনর্মিলনী অনুষ্ঠানে শুধু আমেরিকা নয় কানাডা থেকেও প্রাক্তন শিক্ষার্থীরা যোগ দেবেন। এ ছাড়া বাংলাদেশ ও ইউরোপের কয়েকটি দেশ থেকেও অনেকে এই অনুষ্ঠানে যোগ দেবেন।
সভায় সিদ্দিকুর রহমান ডিডিএস পুনর্মিলনী সফল করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। সাপ্তাহিক বর্ণমালা’র প্রধান সম্পাদক মাহফুজুর রহমান বলেন, ‘পুনর্মিলনী আয়োজনের শুরু থেকে সম্পৃক্ত থাকতে পেরে নিজেকে গর্বিত বলে মনে করছি। আয়োজনের সব স্তরে আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে।’ একইভাবে পুনর্মিলনী আয়োজনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন আফতাব আহমেদ বাপ্পী ও খালেদ শাহরিয়ার রানা।
দুই দশক পর নিউইয়র্কে আবারও ইউল্যাব স্কুল ও কলেজের এই পুনর্মিলনী আয়োজনের উদ্যোগকে সফল করতে সবার সহযোগিতা কামনা করে আয়োজনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন শরফুদ্দিন চিশতি মুন্না। তিনি জানান, আগামী ৭ জুলাই বিকেল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে পুনর্মিলনী অনুষ্ঠান। আয়োজকেরা আশা করছেন শতাধিক সাবেক শিক্ষার্থী তাদের পরিবার নিয়ে এই অনুষ্ঠানে যোগ দেবেন। এতে অংশ নিতে নিবন্ধন করতে হবে সবাইকে। নিবন্ধন ফি হিসেবে জনপ্রতি দিতে হবে ৫০ ডলার। এ ছাড়া দম্পতি প্রতি ১০০ ও পরিবার পিছু ১৫০ ডলার ফি দিতে হবে।