নিউইয়র্কে এফডিআর ক্লাব সিডিসির যৌথ সভা

মূলধারার ‘দ্য ক্লিনটন ডেমোক্রেটিক ক্লাব’ ও ‘এফডিআর ডেমোক্রেটিক ক্লাব’-এর বিশেষ যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় নিউইয়র্ক নগরের বেসাইড এলাকার চ্যারেড কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভাটি সঞ্চালনা করেন এফডিআর ডেমোক্রেটিক ক্লাবের প্রেসিডেন্ট ওয়ারেন টায়বা। এতে প্রধান অতিথি ছিলেন মার্কিন কংগ্রেসের প্রভাবশালী কংগ্রেসম্যান টম সুয়াজি। সভায় বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক সিটি কাউন্সিল-১৯ ডিস্ট্রিক্টের কাউন্সিলম্যান পল এ ভ্যালন, নিউইয়র্ক স্টেট সিনেটর টবি অ্যান টাভিএসকি। আর শুভেচ্ছা বক্তব্য রাখেন সিডিসি প্রেসিডেন্ট চাক এপেক।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধি আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিনের সভাপতি হাকিকুল ইসলাম খোকন, সাবেক ব্যাংকার ও কমিউনিটি অ্যাকটিভিস্ট দেলওয়ার মানিক এবং সংগঠক ও কমিউনিটি অ্যাকটিভিস্ট জাহাঙ্গীর কবির ও নাসির উদ্দিন। এ ছাড়া মূলধারার রাজনীতিক, সাংবাদিক, কবি, বিভিন্ন কমিউনিটি নেতাসহ প্রায় শতাধিক অতিথি উপস্থিত ছিলেন সভায়। সভা শেষে নৈশ ভোজে সবাইকে আপ্যায়ন করা হয়।