নিউইয়র্কে কবি আলেয়া চৌধুরীকে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবি আলেয়া চৌধুরির সম্মাননা অনুষ্ঠানে নিউইয়র্ক প্রবাসী কবি-সাহিত্যিক-লেখকেরা
কবি আলেয়া চৌধুরির সম্মাননা অনুষ্ঠানে নিউইয়র্ক প্রবাসী কবি-সাহিত্যিক-লেখকেরা

সামাজিক অন্যায়ের বিরোধিতা করতে গিয়ে ঘরছাড়া এক নারী যিনি কবিতায় ও জীবনযুদ্ধে আজীবন লড়াকু, সেই আলেয়া চৌধুরীকে ৭ জানুয়ারি সকালে সম্মান জানিয়েছেন নিউইয়র্ক প্রবাসী কবি-সাহিত্যিক-লেখকেরা।
নিউইয়র্কে এক অনুষ্ঠানে উপস্থিত বক্তারা আলেয়া চৌধুরীর সংগ্রামী জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, তিনি শুধু একাকী নিজের জন্যই সংগ্রাম করেননি, তিনি যুদ্ধ চালিয়েছেন নারীর প্রতিকূলতা দূর করতে। তাঁর কল্পনা কেবল কবিতার শব্দে পাখা মেলেনি, তিনি বিজয় পতাকা উড়িয়েছেন নারীর সম্পন্ন মানুষ হয়ে ওঠার সংগ্রামে অবতীর্ণ হয়ে।
অনুষ্ঠান উপলক্ষে কবির পোর্ট্রেট করেন তাজুল ইমাম। নুসরাত তন্বির ‘বিবির বায়না’র সৌজন্যে কবিকে সম্মিলিতভাবে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। ক্রেস্ট উপহার দেওয়া হয় জাহেদ শরিফের সৌজন্যে। ওবায়দুল্লাহ মামুন উপহার দেন তাঁর তোলা কবির ছবি দিয়ে আঁকা পোর্ট্রেট। কবি আলেয়া চৌধুরীকে মঞ্চে বসিয়ে দেওয়ার পর অনুষ্ঠানটি উদ্বোধন করেন মুত্তালিব বিশ্বাস। কবির জীবনী পাঠ করেন রওশন হাসান। কবি রচিত কবিতা পাঠ করেন নজরুল কবীর, ক্লারা রোজারিও, লুবনা কাইজার ও পারভিন সুলতানা।
দু-চার কথা বলে কবিকে সম্মান জানান মুহম্মদ ফজলুর রহমান, কাজী শামসুল হক, মনজুর আহমেদ, রেখা আহমেদ, হুসনে আরা বেগম, নিনি ওয়াহেদ, ফেরদৌস সাজেদীন, মাহবুব হাসান, কৌশিক আহমেদ, শামস আল মমীন, লিয়াকত আলী, শহিদ উদ্দিন, আহমাদ মাযহার, শাহ আলম দুলাল, বিশ্বজিৎ সাহা, শাহীন ইবনে দিলওয়ার, কাজী জহিরুল ইসলাম, হোসাইন কবির, শিরীন ইসলাম, মনিজা রহমান, নাসরিন চৌধুরী, লুৎফা শাহানা, মোশাররফ হোসেন, আবু সাঈদ রতন, দর্পণ কবির, নাজমুল আহসান, নাজনীন মামুন, রূহী শরীফ, উইলি মুক্তি, মাকসুদা আহমেদ, ভায়লা সেলিনা, পলি শাহীনা, রিমি রুম্মান, শিমু আফরোজা, জন্ম গুঞ্জরী, বেলা, রেশমা সহ অন্য অতিথিবৃন্দ।
সর্বজন শ্রদ্ধেয় মুত্তালিব বিশ্বাস ও আহ্বায়ক হাসান ফেরদৌস কবি অলেয়া ফেরদৌসীর হাতে সব কবি লেখকদের
পক্ষ থেকে দুই হাজার ডলার উপহার হিসেবে তুলে দেন। সহযোগিতা করেন সুতপা মণ্ডল। শেষ পর্বে সংগীত পরিবেশন করেন
তাহমিনা শহীদ।
অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন হাসান ফেরদৌস। আয়োজকেরা জানান, আয়োজনটির উদ্যোগ নেওয়া থেকে শুরু করে পুরো সফল করে তোলার জন্য যাঁরা আন্তরিকভাবে পরিশ্রম করেছেন তাঁদের মধ্যে রওশন হাসান এবং গোপন সাহার কথা উল্লেখের দাবি রাখে। প্রায় চার ঘণ্টাব্যাপী অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মনজুর কাদের।