নিউইয়র্কে করোনায় সংক্রমিতদের জন্য বিনা মূল্যে খাদ্য ও আবাসন ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস প্রতীকী ছবি

করোনা সংক্রমণ রোধে বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যুর নগরী নিউইয়র্কে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। টেস্ট ও ট্রেস কর্মসূচির আওতায় সংক্রমণ নিয়ন্ত্রণ করতে নগরবাসীকে বিনা মূল্যে খাদ্য ও আবাসন সুবিধা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

নিউইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাজিও কোভিড-১৯ এর বিস্তার বন্ধ করার জন্য গত গ্রীষ্মে একটি বিস্তৃত পরিকল্পনা চালু করেছিলেন। টেস্ট অ্যান্ড ট্রেস কর্পস সেই পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। নগরীর স্বাস্থ্য বিভাগ ও হাসপাতালগুলোর নেতৃত্বে একটি জনস্বাস্থ্য উদ্যোগ। এই উদ্যোগের তিনটি অংশ রয়েছে—পরীক্ষা করানো (টেস্ট), অনুসন্ধান করা (ট্রেস) এবং যত্ন নেওয়া (টেক কেয়ার)।

টেস্ট এবং ট্রেস কর্পসের আওতায় নিউইয়র্কবাসীরা বিনা মূল্যে করোনার পরীক্ষা করাতে পারবেন। শুধু পরীক্ষাকেন্দ্রে পরিচয়পত্র দেখাতে হবে। পরীক্ষার ফলাফল মেডিকেল রেকর্ডের সঙ্গে সংযুক্ত করার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে। কোভিড টেস্ট করার জন্য nyc. gov/covidtest ব্রাউজ বা ৮৫৫-৪৮ নম্বরে ‘COVID TEST’ টেক্সট লিখে করার জন্য বলা হয়েছে।

টেক কেয়ার প্রোগ্রামটি সংক্রমিত ব্যক্তিদের বিনা মূল্যে হোটেলে থাকার ব্যবস্থা করছে। সেই সঙ্গে বিনা মূল্যে খাওয়া, হোটেলে যাওয়া-আসার জন্য পরিবহন, ওয়াই-ফাই, অন-সাইট ক্লিনিক্যাল মনিটরিং এবং অন্যান্য আনুষঙ্গিক সহযোগিতাও থাকবে

কন্টাক্ট ট্রেসিংয়ের মাধ্যমে এমন ব্যক্তিদের সন্ধান করা হয় যারা কোভিড-১৯ এ সংক্রমিত হয়েছেন বা অন্যের সংস্পর্শে এসেছেন। ট্রেসারদের প্রধান দায়িত্ব হচ্ছে করোনায় সংক্রমিত ব্যক্তিদের পৃথকভাবে থাকা নিশ্চিত করা এবং নিরাপদে থাকার জন্য প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করা। কন্টাক্ট ট্রেসাররা বর্তমানে ৮৮ শতাংশ সংক্রমিত লোকজনের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছে বলে জানানো হয়েছে। কোনো ট্রেসারের কাছ থেকে ফোন কল পাওয়ার পর কল ধরার জন্য নাগরিকদের অনুরোধ জানানো হয়েছে।

টেস্ট অ্যান্ড ট্রেস কর্পসের টেক কেয়ার প্রোগ্রাম সংক্রমিত লোকজনকে অনেক সুযোগ-সুবিধাও দিচ্ছে। কেউ অসুস্থ হলে বা করোনায় সংক্রমিত ব্যক্তিদের সংস্পর্শে এলে আর সবাইকে সুরক্ষিত রাখার ভালো উপায় হলো অবিলম্বে তাঁদের থেকে পৃথক হওয়া। কিন্তু নিউইয়র্কে ছোট অ্যাপার্টমেন্টে থাকার কারণে অনেকে বাড়িতে পৃথক থাকতে পারে না। তাই টেক কেয়ার প্রোগ্রামটি সংক্রমিত ব্যক্তিদের বিনা মূল্যে হোটেলে থাকার ব্যবস্থা করছে। সেই সঙ্গে বিনা মূল্যে খাওয়া, হোটেলে যাওয়া-আসার জন্য পরিবহন, ওয়াই-ফাই, অন-সাইট ক্লিনিক্যাল মনিটরিং এবং অন্যান্য আনুষঙ্গিক সহযোগিতাও থাকবে।

বিনা মূল্যে সাহায্যের জন্য 212-COVID 19 অথবা 212-268-4319 নম্বরে ফোন বা nyc. gov/takecare ভিজিট করার জন্য অনুরোধ জানানো হয়েছে

আবার যারা হোটেলে থাকতে চান না, তাঁরা বাড়িতে নিরাপদে থাকার জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে—বিনা মূল্যে খাদ্য ও পেইড সিক লিভ, ওষুধ, মানসিক স্বাস্থ্য সহায়তা এবং একটি কেয়ার প্যাকেজ পেতে পারেন যার মধ্যে সমস্ত পিপিই থাকবে।

টেস্ট অ্যান্ড ট্রেস কর্পসের বাংলাদেশি মুখপাত্র আনিকা হোসেন প্রথম আলো উত্তর আমেরিকাকে বলেন, নিউইয়র্কে বর্তমানে ১৯ জন বাংলাদেশি ট্রেসার কাজ করছেন। নিউইয়র্কাররা টেক কেয়ার প্রোগ্রামের মাধ্যমে হালাল খাবারের জন্যও অনুরোধ করতে পারে।

বিনা মূল্যে সাহায্যের জন্য 212-COVID 19 অথবা 212-268-4319 নম্বরে ফোন বা nyc. gov/takecare ভিজিট করার জন্য অনুরোধ জানানো হয়েছে। অভিবাসনের নথিপত্র থাকা-না থাকা নির্বিশেষে সবাই এই প্রোগ্রামের জন্য যোগ্য বলে জানানো হয়েছে।