প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উনের খালা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি লন্ড্রির দোকান চালান। তাঁর নাম কো ইয়ং-সুক। ওয়াশিংটন পোস্ট পত্রিকা গত শুক্রবার এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়, কো ইয়ং-সুক তাঁর স্বামীসহ ঠিক কেন এবং কী পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন, তা স্পষ্ট নয়। তবে অনেক চড়াই-উতরাইয়ের পর তাঁরা নিউইয়র্কে থিতু হন এবং নতুন নামে জীবন শুরু করেন। সিআইএর কাছ থেকে আর্থিক সহায়তা নিয়ে শুরু করেন লন্ড্রির ব্যবসা। কো ইয়ং-সুকের সঙ্গে আছেন তাঁর স্বামী রি গং ও তিন সন্তান। ইয়ং-সুক উত্তর কোরিয়ার সাবেক নেতা কিম জং-ইলের স্ত্রী কো ইয়ং হুইয়ের বোন। কিম জং-ইল বর্তমান শীর্ষ নেতা কিম জং-উনের বাবা। কো ইয়ং-সুক ওয়াশিংটন পোস্টকে বলেন, ‘কিম জং-উন ও আমার ছেলে শৈশব থেকেই একে অপরের খেলার সঙ্গী। আমি একই সঙ্গে তাদের ডায়াপার বদলে দিতাম।’