নিউইয়র্কে কোর ভিশন ফাউন্ডেশনের বর্ষপূতি উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যাকসন হাইটসে কোর ভিশন ফাউন্ডেশনের বর্ষপূর্তির অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা
জ্যাকসন হাইটসে কোর ভিশন ফাউন্ডেশনের বর্ষপূর্তির অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা

আমেরিকায় প্রবাসীদের আর্থিক, সামাজিক, অভিবাসনসহ যাবতীয় বিষয়ে সঠিক পরামর্শ ও পথ প্রদর্শক হিসেবে কাজ করছে কোর ভিশন ফাউন্ডেশন। ১৬ মে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বেলোজিনো পার্টি হলে প্রতিষ্ঠানের বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তারা এ তথ্য জানান।
বক্তারা বলেন, সংস্থার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান এবং দুই পরিচালক মো. আবুল কাশেম ও আবুল হোসেন খসরুর সম্মিলিত পরিশ্রমে কোর ভিশন ফাউন্ডেশনের সাফল্যের সঙ্গে এক বছর অতিক্রম করেছে।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম আবু জাফর বেগ। ছোট দুই শিশু কিশোর রাইসা রহমান ও আয়ান রহমান অনুষ্ঠান উপস্থাপনা করে। স্বাগত বক্তব্য দেন কোর ভিশনের সদস্য ফাহমিদা ইসলাম। এরপর ২০১৬-১৭ সালের কোর ভিশনের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও কার্যাবলির বিবরণ তুলে ধরেন নির্বাহী পরিচালক নাজ ইসলাম। বক্তব্য দেন নিউইয়র্ক সিটি কমিশন অব হিউম্যান রাইটসের বিশেষজ্ঞ গাই ইয়াং, অ্যাটর্নি অব লিগ্যাল হ্যান্ড জেনী কিম, ফেডারেল সেভিং ব্যাংকের সিনিয়র সহসভাপতি ডেনিস রাইকো, বাংলাদেশ-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন সাঈদ, মো. আরেফিন, মাহবুব আলম পাটোয়ারী, আবদুল আজিজ ভূঁইয়া, মো. মোহতাসিম বিল্লাহ, কোর ভিশনের পরিচালক মো. আবুল কাশেম ও আবুল হোসেন খসরু।
ফাউন্ডেশন সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের এ দেশের সরকার ও প্রশাসন কর্তৃক পাওয়া সুযোগ-সুবিধা সম্পর্কে সঠিক তথ্য দেওয়াসহ নিজেদের কল্যাণে ও কাজে লাগাতে সহায়তা দেওয়ার উদ্দেশ্যেই কোর ভিশন প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি বলেন, অভিবাসন, হাউজিং, ব্যবসা, ক্রেডিট সমস্যার সমাধান, ব্যাংক ক্রাপসী, ব্যাংক লোন, ট্যাক্স ইত্যাদি বিষয় ও এসব সমস্যার সমাধান সরকারি প্রতিষ্ঠান থেকে সাহায্য ও সহযোগিতা করার ব্যবস্থা রয়েছে।