নিউইয়র্কে খালেদা জিয়ার জন্মদিন উদ্যাপন

১৫ আগস্ট নিউইয়র্কে উৎসাহ–উদ্দীপনার মাধ্যমে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিবস উদ্যাপন করা হয়েছে। বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ–সংগঠন এ উপলক্ষে কেক কেটে এ দিবস উদ্যাপন করে।
১৪ আগস্ট রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের কাবাব কিং পার্টি হলে বেগম জিয়ার জন্মদিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র জাসাস আয়োজিত কেক কাটার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আবু তাহের। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল। বিশেষ অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক আবদুল বাতিন, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ বাবর উদ্দিন, যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাদি মিন্টু, জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, কাউসার আহমেদ, শেখ হায়দার আলী সোহরাব হোসেন, ওয়েস আহমেদ প্রমুখ।
মোস্তফা কামাল পাশা বাবুল বলেন, ‘প্রবাসে বেগম জিয়ার এ অনুষ্ঠান পালনের মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ হব এবং আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করব। তাই আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে।’
আবদুল বাতিন বলেন, ‘আমাদের নেত্রী দেশে ফিরে যে কর্মসূচি ঘোষণা করবেন, প্রবাসে আমরা সে অনুযায়ী কাজ করব।’
অন্যান্য বক্তারা তাঁদের বক্তব্যে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পর্যায়ে বিএনপির কর্মসূচি ও অবস্থানকে তুলে ধরার জন্য সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বেগম জিয়া এবং বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করা হয়।
মেজবান রেস্টুরেন্টে নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা ওলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেক কাটার অনুষ্ঠান পরিচালনা করেন নিউইয়র্ক সিটি সাধারণ সম্পাদক আশরাফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরাফত হোসেন বাবু, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, জসীম উদ্দিন ভূঁইয়া, হাবিবুর রহমান সেলিম রেজা, সাইদুর রহমান সাইদ ও নাসির আলী।