নিউইয়র্কে গুলিতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি মিউজিক ভেন্যুতে গুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন নিহত হয়েছে। আহত হয়েছে তিনজন। আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

পুলিশ জানিয়েছে, ম্যানহাটনের ইউনিয়ন স্কয়ারের কাছে আরভিং প্লাজায় ওই গুলির ঘটনা ঘটে। গতকাল বুধবার সন্ধ্যায় সেখানে হিপ-হপ তারকা টিআইয়ের সংগীত পরিবেশনের কথা ছিল।

গুলির ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গুলির উদ্দেশ্যও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের ভাষ্য, গুলি শুরু হলে কনসার্ট হলের ভেতরে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়।

ঘটনার পর আরভিং প্লাজার আশপাশের সড়ক বন্ধ করে দেয় পুলিশ।