নিউইয়র্কে গৃহহীনদের বিকল্প আশ্রয় এখন সাবওয়ে
সাবওয়েতে (পাতাল রেল) গৃহহীনদের রাত কাটানো আজ নতুন নয়। তবে বর্তমান কোভিড-১৯ মহামারিকালে গৃহহীনরা সাবওয়ের ট্রেনগুলোকে নিজেদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করছেন বলে জানিয়েছেন এমটিএর ইন্সপেক্টর জেনারেল।
১৪ জুন প্রকাশিত এক প্রতিবেদনে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথোরিটির (এমটিএ) ইন্সপেক্টর জেনারেল বলেন, এমটিএ কর্মকর্তারা এখনো পর্যন্ত নিশ্চিত নন, প্রতিরাতে কত গৃহহীন মানুষ নিউইয়র্কের রেলপথে ঘুমাচ্ছেন। তাই সঠিক সংখ্যা নেই বলে সমস্যাটির সমাধানও সমস্যা হচ্ছে না।
প্রতিবেদনে বলা হয়, গভর্নর কুমো গত বছর সাবওয়েগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা মানুষের সংখ্যা কমিয়ে আনতে একটি কমিটি গঠন করেন। কিন্তু এমটিএ সংগৃহীত তথ্যের অভাব এই প্রচেষ্টাগুলো ব্যহত হয়।
মূলত দায়িত্বরত ট্রানজিট কর্মকর্তারা হোপ জরিপের ওপর নির্ভর করে গৃহহীনদের সংখ্যা নির্ণয় করে থাকেন, যাতে প্রতি জানুয়ারিতে একটি রাতে পাঁচটি বরোজুড়ে কয়েক হাজার স্বেচ্ছাসেবক গৃহহীনদের সংখ্যা গণনায় অংশ নেন। সেই রাতে স্বেচ্ছাসেবীরা গৃহহীন ব্যক্তিদের শনাক্ত করতে রাস্তা, পার্ক এবং অন্যান্য পাবলিক এলাকা ক্যানভাস করেন। এমটিএর সুবিধায় সাবওয়ে ট্রেনগুলো ঘুমিয়ে থাকা গৃহহীনদের সংখ্যা অনুমান করার জন্য মাত্র চারটি রেল রুটের কর্মীদের নেওয়া হয়।
ইন্সপেক্টর জেনারেলের প্রতিবেদনে দেখা গেছে, বিয়্যারি রেসিডেন্ট কমিটির কর্মীরা প্রতি এক শ গৃহহীন মানুষের মধ্যে ছয়জনকে সহায়তা গ্রহণের জন্য উদ্বুদ্ধ করতে পেরেছেন, তবে বেঞ্চমার্কটি পূরণ হয়েছে কিনা তা নিশ্চিত করতে এমটিএর কোনো অর্থবহ ব্যবস্থা নেই। গত জুলাই মাসে রাষ্ট্রীয় নিয়ন্ত্রক টমাস ডিনাপোলির প্রকাশিত আরেকটি প্রতিবেদনে দেখা গেছে, শ্রমিকেরা প্রতি শিফটে প্রচার প্রচেষ্টায় প্রায় ২.২ ঘণ্টা এবং অফিসে বাকি ৫ থেকে ৬ ঘণ্টা ব্যয় করেন।
এই বসন্তে প্রচারের ঘাটতি আরও বৃহত্তর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কারণ করোনভাইরাস মহামারির কারণে সাবওয়ে রেল চলাচল ৯০ শতাংশের বেশি হ্রাস পেয়েছিল। এ সময় খালি ট্রেনগুলোতে গৃহহীন মানুষগুলোকে আরও বেশি দেখা গেছে।
মে মাসের শুরু থেকে কুমো এমটিএকে ট্রেনগুলো নির্বীজন করতে এবং গৃহহীন মানুষদের বের করতে প্রতি রাতে ১টা থেকে সকাল ৫টা পর্যন্ত সিস্টেমটি বন্ধ করার নির্দেশনা দেন। কুমো ও ট্রানজিট কর্মকর্তারা দাবি করেন, সাবওয়ে কখনো পরিষ্কার ছিল না।
সবশেষে এমটিএ আধিকারিকেরা উপসংহারে এসেছেন, সাবওয়েতে গৃহহীন মানুষের সমস্যার সমাধানের বিষয়ে ইন্সপেক্টর জেনারেলের রিপোর্ট তাদের সচেতনতা বৃদ্ধি করেছে। এ ব্যাপারে এমটিএর মুখপাত্র মেরেডিথ ড্যানিয়েলস ইন্সপেক্টর জেনারেলের সঙ্গে সম্পূর্ণ সহমত পোষণ করে বলেন, ‘আমরা এই বিষয়ে আইজির কাজের প্রশংসা করছি এবং আমাদের সহযোগিতা অব্যাহত রাখব। সাবওয়েগুলো গৃহহীন মানুষের আশ্রয়ের বিকল্প যেন না হয়, এ ব্যাপারে গৃহহীন নিউইয়র্কবাসীদের পরিষেবা সরবরাহ করার জন্য শহর কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি।’