নিউইয়র্কে চলবে দ্বিতল বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্ক শহরে দ্বিতল বাস আনছে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথোরিটি (এমটিএ)। এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে পরীক্ষামূলকভাবে স্ট্যাটেন আইল্যান্ডে চালু আগামী সপ্তাহ থেকেই দ্বিতল বাস চলাচল শুরু হবে। লিংকন টানেল দিয়ে স্ট্যাটেন আইল্যান্ড থেকে ম্যানহাটন পর্যন্ত ১৭ জে রুটে চলবে এই বাস। পরীক্ষামূলক পর্যায়ে সাফল্য এলে পুরো শহরজুড়ে এই দ্বিতল বাস চলাচলের উদ্যোগ নেওয়া হবে বলে ২৩ এপ্রিল এক ঘোষণায় জানান এমটিএ প্রধান জো লোথাস।
নিউইয়র্ক শহরে ৩০ থেকে ৭০ এর দশকে দ্বিতল বাসের চলাচল ছিল। বিভিন্ন কারণে সেসব আর নগর পরিবহনের অংশ হিসেবে পরবর্তীতে টিকে থাকেনি। যদিও পর্যটকদের জন্য কিছু দ্বিতল বাসের চলাচল ম্যানহাটনে অব্যাহত ছিল। কিন্তু সাধারণ যাত্রী পরিবহন করা হতো না। এবার সাধারণ যাত্রী পরিবহনের
উদ্দেশ্যেই দ্বিতল বাস চালুর উদ্যোগ নিয়েছে এমটিএ কর্তৃপক্ষ।
নিউইয়র্ক পোস্টের তথ্যমতে, নগরে সরবরাহকৃত বাসগুলোর প্রবেশপথ একটিই। আর বাসের দোতলায় উঠতেও একটি সিঁড়িই ব্যবহার করতে হবে। দূরপাল্লার যাত্রী পরিবহনের কাজেই মূলত এই বাসগুলো ব্যবহার হবে।
এদিকে পরিবহন দপ্তরের প্রধান অ্যান্ডি বেফোর্ড জানিয়েছেন, নিউইয়র্ক নগরীরে পুরো যোগাযোগব্যবস্থা ঢেলে সাজানোর যে পরিকল্পনা, তারই অংশ হিসেবে এই দ্বিতল বাস আসছে। আস্তে আস্তে নগরীর অধিকাংশ রুটে এই বাসের চলাচল শুরু করা হবে।