নিউইয়র্কে ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় ছাত্র ইউনিয়নের সম্মেলনে অতিথিরা
জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় ছাত্র ইউনিয়নের সম্মেলনে অতিথিরা

প্রত্যেকে নিজের অবস্থান থেকে কিছু একটা করলে এগিয়ে যাবে বাংলাদেশ। বাংলাদেশের সে এগিয়ে যাওয়া হবে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে। গত ৩০ এপ্রিল ছাত্র ইউনিয়নের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে আলোচনা সভায় সংগঠনের সাবেক কেন্দ্রীয় নেতা ও সোনালী ব্যাংকের পরিচালক     শেখর দত্ত এসব কথা বলেন। জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা ও ছাত্র ইউনিয়নের রংপুর জেলার সাবেক নেতা সৈয়দ রেজাউল করিম। সভা পরিচালনা করেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি জাকির হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন  ছাত্র ইউনিয়নের সাবেক নেতা মুক্তিযোদ্ধা কাশেম আলী, আশরাফ সরকার, নিনি  ওয়াহিদ, আলীম উদ্দিন, গোলাম মর্তুজা, ওবায়দুল্লাহ, সাংবাদিক ফজলুর রহমান, সামসাদ হুসাম, আভা মণ্ডল, মোহাম্মদ হারুন, মোখলেছ মুন্তাসির, লিয়াকত আলী, হিরু চৌধুরী প্রমুখ।

শেখর দত্ত আরও বলেন, ভারত উপমহাদেশে শুধু পাকিস্তান নয়, ভারত, শ্রীলঙ্কা, মিয়ানমার, বাংলাদেশসহ সর্বত্রই এটা হয়েছে। ভারতে মোদির নেতৃত্বে দিল্লিতে হিন্দুপন্থীদের যেমন উত্থান হয়েছে, তেমনি মিয়ানমারে উগ্র বৌদ্ধরা রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালাচ্ছে। শ্রীলঙ্কায়ও এই সমস্যা চলছে।