নিউইয়র্কে জালালাবাদের কেন্দ্রীয় সহসভাপতিকে সংবর্ধনা

জালালাবাদ অ্যাসোসিয়েশনেন কেন্দ্রীয় সহসভাপতি কাইয়ুম চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকা। নিউইয়র্কের ব্রঙ্কসে পার্কচেস্টার বাংলা গার্ডেন রেস্টুরেন্টে ২৪ সেপ্টেম্বর এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকার সাধারণ সম্পাদক শামীম মিয়ার পরিচালনায় ও ভারপ্রাপ্ত সভাপতি লোকমান হোসেন লুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার, নিউইয়র্ক সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট ৩২ কুইন্স থেকে ডেমোক্রেটিক পার্টির কাউন্সিলম্যান পদপ্রার্থী হেলাল আবু শেখ, প্রবীণ রাজনীতিক গোলাম মো. টেপন, মুক্তিযোদ্ধা আবদুল বাসিত চৌধুরী, আমেরিকান-বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুস শহীদ, ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকার প্রতিষ্ঠাতা আহ্বায়ক জুনেদ আহমেদ চৌধুরী ও প্রতিষ্ঠাতা সহ-আহ্বায়ক মাহবুব আলম, সাবেক সভাপতি আবদুল হাসিম হাসনু, বাংলাদেশি-আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকন, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি সাহেদ আহমদ, ব্যবসায়ী কাওসারুজ্জামান কয়েস, ফারুক আহমদ, ডা. আনোয়ার জামান, কমিউনিটি অ্যাকটিভিস্ট রেহানুজ্জামান, কবির খান, সামাদ মিয়া জাকের, ইয়ালো সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী, শাহ বদরুজ্জামান রুহেল, ফখর উদ্দীন, হোসেন আহমেদ, রেজাউল ইসলাম সেলিম, আবদুল কাদের দিজু, লুৎফুর হোসেন আজাদ, মাহমুদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন ইস্কান্দার আলী। অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, রাজনীতিক, ব্যবসায়ীসহ বিপুলসংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। কাইয়ুম চৌধুরীকে আয়োজকদের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে কাইয়ুম চৌধুরী আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আপনাদের এই ভালোবাসা আমার দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। প্রবাসীরা দেশের উন্নয়নে বিরাট ভূমিকা রাখছে। আমার যখন সুযোগ ছিল চেষ্টা করেছি মানুষের জন্য, এলাকার জন্য কিছু করার। আমার এ প্রচেষ্টা সব সময় অব্যাহত থাকবে।’
সভায় বক্তারা ফেঞ্চুগঞ্জের উন্নয়নে কাইয়ুম চৌধুরীর অসামান্য ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।