নিউইয়র্কে জাহাজ দেখতে এত ভিড়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কে ম্যানহাটনের পিয়ার-৯০ তে আমেরিকান নেভির জাহাজ ইউএসএনএস-কমফোর্ট এক হাজার রোগীর শয্যা নিয়ে নিউইয়র্কে এসেছে। সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা উপেক্ষা করে ৩০ মার্চ দুপুরে সেই জাহাজ দেখতে শত শত আমেরিকান উৎসুক জনতা ভিড় করেছিলেন।
ওই এলাকার কর্তব্যরত পুলিশ অফিসার রাজুব ভৌমিক বলেন, এটা আসলে মানুষের স্বভাব। মানুষ জন্মগতভাবেই কৌতূহল প্রিয়। কিন্তু এই কৌতূহল যেন কারও মৃত্যুর কারণ না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
আমেরিকায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ হাজার ১৬৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৪ হাজার ২৫৩ জন। নিউইয়র্ক রাজ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় নিউইয়র্কে আক্রান্ত মানুষের সংখ্যা ৬৭ হাজার ৩২৫। এতে ৩০ বাংলাদেশিসহ মৃত্যু হয়েছে ১ হাজার ৩৪২ জনের।