নিউইয়র্কে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে যুক্তরাষ্ট্র বিএনপি ও সহযোগী সংগঠন খাবার বিতরণ করে
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে যুক্তরাষ্ট্র বিএনপি ও সহযোগী সংগঠন খাবার বিতরণ করে

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী পালন করেছেন যুক্তরাষ্ট্র বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। জ্যাকসন হাইটসের স্থানীয় একটি ভেন্যুতে গত ৩০ মে এ উপলক্ষে দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, সাবেক চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক এবং কেন্দ্রীয় বিএনপি নেতা ও ডাকসুর সাবেক এজিএস নাজিম উদ্দিন আলম। উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আবদুল লতিফ সম্রাট, সাবেক সভাপতি ডা. মজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন, সাবেক সহসভাপতি গিয়াস আহমেদ, সাবেক কোষাধ্যক্ষ জসিমউদ্দিন ভূঁইয়া, সাবেক যুগ্ম সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন আজম, সাবেক যুগ্ম সম্পাদক কামাল পাশা বাবুল, যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ, মোশারফ সবুজ, পারভেজ সাজ্জাদ, মার্শাল মুরাদ, মুশফিকুল ফজল আনসারী, আতিকুল ইসলাম আহাদ ও পারভেজ সাজ্জাদ প্রমুখ।
অনুষ্ঠানে সাদেক হোসেন খোকা বলেন, ‘আমি এমন একজন মানুষের হাত ধরে রাজনীতিতে এসেছিলাম, যাঁর নাম মাওলানা আবদুল হামিদ খান ভাসানী। এর পর যে সৎ মানুষটার সান্নিধ্যে এসে রাজনীতি করেছি, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এমন মহান নেতার সঙ্গে রাজনীতি করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। আজ সেই মহান নেতার শাহাদৎ বার্ষিকী। আমি এই মহান নেতার আত্মার মাগফিরাত কামনা করছি।’
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ঢাকার সাবেক এ মেয়র বলেন, ‘বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। এই অপশাসন থেকে মুক্ত হতে প্রয়োজন ইস্পাত কঠিন ঐক্য। এখন বিভেদ বিভাজনের সময় নয়। ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাতে হবে।’
অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়াসহ বিএনপি নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন যুক্তরাষ্ট্র যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম। বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে এতে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আনসারুল করিম।
সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটসে সর্বস্তরের মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়। জ্যাকসন হাইটস এলাকাবাসীর ব্যানারে এ ইফতার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজক কমিটির আহ্বায়ক ছিলেন দেওয়ান মনির। সদস্যসচিব ছিলেন আবুল কাশেম। ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক সহসভাপতি গিয়াস আহমেদ, অধ্যাপক দেলোয়ার হোসেন, ও শরাফত হোসেন বাবু, সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন, সাবেক কোষাধ্যক্ষ জসিমউদ্দিন ভূঁইয়া, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ, শাহাদত হোসেন রাজু প্রমুখ।