নিউইয়র্কে জিয়ার মৃত্যুবার্ষিকী পালন

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী পালন করেছে বাংলাদেশি-আমেরিকান জাতীয়তাবাদী ফোরাম। ৩০ মে নিউইয়র্কে জ্যাকসন হাইটসের মসজিদ আন-নূরে এ উপলক্ষে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। মাওলানা মুফতি ইসমাইল শাহ জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর আলোচনা করেন।
মিলাদে কেন্দ্রীয় বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি দেলোয়ার হোসেন, বাংলাদেশি-আমেরিকান জাতীয়তাবাদী ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল ইসলাম মজনু, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ও বর্তমান কমিটির সভাপতি নিয়াজ আহমেদ জুয়েল, কার্যকরী সদস্য ড. জাহিদ দেওয়ান শামীম, ডা. তারিকুজ্জামান, কুমিল্লা সমিতির সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাবেক সহসভাপতি ফারুক হোসেন মজুমদার, বাংলাদেশ সোসাইটির সহসভাপতি হাজি আবুল খায়ের (খালেক), সোসাইটির ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক নওশাদ হোসেন প্রমুখ।
বাংলাদেশি-আমেরিকান জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাক্তন নেতাদের সংগঠন।