নিউইয়র্কে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড রোববার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড সামনে রেখে বৃহস্পতিবার রাতে জ্যামাইকার একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলন
নিউইয়র্কে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড সামনে রেখে বৃহস্পতিবার রাতে জ্যামাইকার একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলন

নিউইয়র্কে ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত হচ্ছে স্থানীয় সময় রোববার ৯ এপ্রিল। এ দিন সন্ধ্যা সাতটায় নিউইয়র্ক সিটির কুইন্সের ইয়র্ক কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
১৫ বছরে ধারাবাহিকতায় শো টাইম মিউজিক অ্যান্ড প্লে’ ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের আয়োজন করছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ৬ এপ্রিল রাতে জ্যামাইকার একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শো টাইম মিউজিক অ্যান্ড প্লে’র কর্ণধার আলমগীর খান আলম।
সংবাদ সম্মেলনে অভিনেতা ও সংগীত শিল্পী তাহসান এবং সেলিম চৌধুরী উপস্থিত ছিলেন।
আলমগীর খান আলম বলেন, বাংলাদেশ এবং প্রবাসের সেরা কণ্ঠশিল্পী, অভিনেতা-অভিনেত্রী, নৃত্যশিল্পীদের পুরস্কার প্রদানের বর্ণাঢ্য আয়োজন ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ১৫ বছরের ঐতিহ্য অটুট রাখতে এবারের ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড নানা চমক নিয়ে ঢেলে সাজানো হচ্ছে। তিনি বলেন, প্রবাসের বিনোদনপ্রিয় মানুষের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে। শুধু নিউইয়র্ক নয়, বোস্টন, কানেটিকাট, পেনসিলভানিয়া, দেলওয়ারে, ভার্জিনিয়া, মিশিগান এবং ফ্লোরিডা থেকেও লোকজন ব্যাপক হারে টিকিট কিনছেন। নির্দিষ্ট স্থান ছাড়াও অনলাইনেও টিকিট বিক্রি চলছে।
এক প্রশ্নের জবাবে আলমগীর খান আলম বলেন, দর্শকদের জন্য ৩০,৫০, ৭৫ ও ১০০ ডলারের টিকিটের ব্যবস্থা রয়েছে। হলের গেট সন্ধ্যা ৬টায় খুলে দেওয়া হবে। যারা আগে টিকিট কিনতে পারেন নাই তারা অনুষ্ঠানস্থলে এসেও টিকিট কিনতে পারবেন।
আলম বলেন, প্রবাসীদের পছন্দের শিল্পীরাই আসবেন এবারের আয়োজনে। সেলিম চৌধুরী, রিজিয়া পারভিন, তাহসান, কনকচাঁপা, মডেল ও অভিনেত্রী সুজানা, জাফর, হিমু, সজল ইমন, আবু হেনা রনি ও ফারিয়া যথাসময়ে নিউইয়র্ক এসে পৌঁছেছেন।