নিউইয়র্কে থার্টি ফার্স্ট নাইটে দেশি পার্টির আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন বছর ২০২০ সালকে স্বাগত জানাতে কুইন্স প্যালেসে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় এই পার্টি শুরু হবে। ছবি: প্রথম আলো
নতুন বছর ২০২০ সালকে স্বাগত জানাতে কুইন্স প্যালেসে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় এই পার্টি শুরু হবে। ছবি: প্রথম আলো

নিউইয়র্কে থার্টি ফার্স্ট নাইটে বাংলাদেশিদের জন্য জমজমাট পার্টির আয়োজন করেছে শো টাইম মিউজিক। নতুন বছর ২০২০ সালকে স্বাগত জানাতে কুইন্স প্যালেসে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় এই পার্টি শুরু হবে। শেষ হবে ১ জানুয়ারি রাত ২টায়।

জমজমাট এই পার্টিতে থাকবে লাইভ গান ও ডিজের তালে নাচের সুযোগ। এই আনন্দ আয়োজনের প্রবেশমূল্য রাখা হয়েছে জনপ্রতি ৬০ ডলার।

আয়োজক প্রতিষ্ঠান শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান বলেন, ‘১৮ বছর ধরে আমরা নিয়মিত বিনোদনমূলক নানা অনুষ্ঠানের আয়োজন করছি। এ কারণে অনেকে অনুরোধ করেছেন থার্টি ফার্স্ট নাইটে একটি জমজমাট পার্টি আয়োজন করতে। তাই চেষ্টা করেছি একটি পার্টিতে যা যা থাকে, তার সব উপকরণ রাখতে।’

নিউইয়র্কে থার্টি ফার্স্ট নাইটে বাংলাদেশিদের জন্য জমজমাট পার্টির আয়োজন করেছে শো টাইম মিউজিক। ছবি: প্রথম আলো
নিউইয়র্কে থার্টি ফার্স্ট নাইটে বাংলাদেশিদের জন্য জমজমাট পার্টির আয়োজন করেছে শো টাইম মিউজিক। ছবি: প্রথম আলো

নাসরিন ইয়াসমিন নামের এক তরুণী বলেন, ‘নতুন বছর উপলক্ষে ঘরোয়া অনেক পার্টি হয়। কিন্তু অন্যান্য কমিউনিটির মতো থার্টি ফার্স্ট নাইটে আমাদের জনসমাজে ব্যাপক কোনো আয়োজন চোখে পড়ে না। আমি চাই এমন ধরনের আয়োজন নিয়মিত হোক।’