নিউইয়র্কে নকল এন-৯৫ মাস্ক জব্দ
যুক্তরাষ্ট্রে নানাভাবে নকল এন-৯৫ মাস্ক আমদানি করা হচ্ছে। সম্প্রতি নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে শুল্ক বিভাগ এক লাখের বেশি নকল এন-৯৫ মাস্ক জব্দ করেছে। ওই মাস্কগুলো হংকং থেকে যুক্তরাষ্ট্রে আসছিল।
জেএফকে বিমানবন্দরের শুল্ক অফিস থেকে জানানো হয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রে প্রবেশ করানোর সময় বিমানবন্দরে এক লাখ ৪৪ হাজারের বেশি নকল এন-৯৫ মাস্ক জব্দ করা হয়েছে। এসব মাস্কের মূল্য প্রায় এক লাখ ৫৮ হাজার ডলার। এর আগে প্রথমবারের মতো গত ২ ডিসেম্বর হংকং থেকে আসা প্রায় ৩০ লাখ পিস এন-৯৫ মাস্ক আটক করা হয়। পরীক্ষা করে দেখা গেছে এসব মাস্ক মান সম্পন্ন নয়।
গত বছরের মার্চ থেকে যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের সংক্রমণে তিন লাখ ৮৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে
কাস্টম অ্যান্ড বর্ডার পেট্রলের পরিচালক ট্রয় মিলার বলেন, এসব মাস্ক মূলত স্বাস্থ্য কর্মীদের কাছে যাবে। হাসপাতালে, নার্সিং হোমে কাজ করা সামনের সারির স্বাস্থ্যকর্মীরা এসব মাস্ক ব্যবহার করে নিজের অজান্তেই স্বাস্থ্য ঝুঁকিতে পড়বেন। তাই কাস্টম বিভাগ এ বিষয়ে কঠোর নজরদারি করছে।
গত বছরের মার্চ থেকে যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের সংক্রমণে তিন লাখ ৮৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটির সর্বত্র কোভিড-১৯ সংক্রমণ মোকাবিলায় হিমশিম খেতে হচ্ছে। তাই মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।