নিউইয়র্কে নেপালের জন্য কনসার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত লোকজনের সহযোগিতায় এগিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ কনস্যুলেট। নেপালের জনগণকে সহযোগিতার লক্ষ্যে আয়োজন করা হয়েছে চ্যারিটি মেলা ও কনসার্ট। নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির নর্দার্ন বুলভার্ডে বাংলাদেশ কনস্যুলেট কার্যালয়ে আগামী রোববার এ কনসার্ট হবে।
কনসার্ট ও চ্যারিটি মেলায় মার্কিন কংগ্রেসে বাংলাদেশ ককাসের সদস্য কংগ্রেসওম্যান গ্রেস ম্যাঙ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন কনসাল জেনারেল শামীম আহসান। যুক্তরাষ্ট্রে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত জিয়া উদ্দিন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেনসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এ কনসার্টে উপস্থিত থাকবেন।
কনসার্ট ও চ্যারিটি মেলা সফল করতে কনসাল জেনারেলের পক্ষÿথেকে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানানো হয়েছে।