নিউইয়র্কে পুলিশ–বিক্ষোভকারী সংঘর্ষ, গ্রেপ্তার ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কে পুলিশের সঙ্গে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনায় ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ
ছবি: টুইটার থেকে নেওয়া

নিউইয়র্কে পুলিশের সঙ্গে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিউইয়র্ক পুলিশের অন্তত ১০ জন সদস্য আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৩০ জনকে গ্রেপ্তার করেছে।

নিউইয়র্ক পোস্ট ও নিউইয়র্ক ডেইলি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় ১৮ জানুয়ারি সিটি হল পার্কের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মার্টিন লুথার কিং দিবস উপলক্ষে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের কর্মীরা মিছিল ও সমাবেশের আয়োজন করে। স্থানীয় সময় রাত সাড়ে আটটার দিকে বারক্লেস সেন্টারের সামনে থেকে শত শত বিক্ষোভকারী এই মিছিলে যোগ দেয়। ব্রুকলিন ব্রিজ পেরিয়ে গেলে মিছিলটি পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়া এবং সরকারি সম্পদ ভাঙচুর করা হলে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ লাগে। এতে পুলিশের অন্তত ১০ জন সদস্য আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ৩০ জনকে গ্রেপ্তার করেছে।