নিউইয়র্কে পুলিশের ওপর হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কে এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। ব্রঙ্কসের ফর্ডাম সেকশনের ডেভিডসন অ্যাভিনিউয়ের ১৮৩ স্ট্রিটে ৮ এপ্রিল বিকেল পাঁচটার দিকে এনওয়াইপিডির এক পুলিশ সদস্যের ওপর এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ইয়োমেডি কাস্ত্রো (২৭) নামের এক পলাতক আসামিকে গ্রেপ্তারের সময় ৩১ বছর বয়সী নেলসন জিমিনেজ আচমকা সহযোগী পুলিশ অফিসারের মাথায় আঘাত করে।
পুলিশ জিমিনেজের বিরুদ্ধে সরকারি কাজে বাধা সৃষ্টি, পুলিশের ওপর হামলা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে মামলা করেছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে ২৫ বছর
বয়সী ব্র্যান্ডি ইসম নামের আরেক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধেও মামলা করা হয়েছে।