নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবার। গত ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এই জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার-পরিজনসহ শহীদদের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও নিরাপদ দীর্ঘ জীবন কামনা করে দোয়া করা হয়। এ ছাড়া দেশে-বিদেশে যারা করোনায় সংক্রমিত হয়েছে তাদেরও রোগমুক্তি কামনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সদস্য কামরুল আলম, সঞ্চালক ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সদস্য আশাফ মাসুক।
অনুষ্ঠানে বেলুন উড়িয়ে শেখ হাসিনার ৭৪তম জন্মদিনের অনুষ্ঠান উদ্বোধন করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে সাবেক উপদেষ্টা মুক্তিযোদ্ধা প্রদীপ রঞ্জন কর।
অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন—মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, জ্যেষ্ঠ সাংবাদিক হাকিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার, মুক্তিযোদ্ধা কামরুল হাসান, রমেশ নাথ, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী, মোহাম্মদ আলী সিদ্দিকী, শাহ মোহম্মদ বকতিয়ার, এম এ করিম জাহাঙ্গীর, মেসবা আহমেদ, ফরিদ আলম, ইলিয়ার রহমান, শাহনাজ মমতাজ, রুমানা আকতার, মঞ্জুর চৌধুরী, মুক্তিযোদ্ধা মুন্সি বসির ঊদ্দিন, আশরাফ উদ্দিন, সুবল দেবনাথ, জাকির হোসেন, মোহাম্মদ আকতার হোসেন, জালালউদ্দিন, কায়কোবাদ খান, হেলাল মাহমুদ, মিজানুল হাসান, ছাদেকুল বদরুজামান, সিরাজুল ইসলাম সরকার, মোল্লা মাসুদ, হাসান, মাহাবুবুল খসরু, শেখ জামাল হোসেন, সেবুল মিয়া, মোহম্মদ মাঈনুদ্দিন, মো. আলমগীর, টি মোল্লা, উলফাৎ মোল্লা, দেলোয়ার হোসেন মোল্লা, নাদের আলী মাস্টার, মো. জামাল বকস, মো. মিজানুর রহমান চৌধুরী, রহিমুজ্জামান, রিন্টু লাল দাস, খন্দকার জাহিদুল ইসলাম, ওসমান গনি, বিশ্বজিৎ সাহা, সুহাস বডুয়া, নাসিম পারভান, ফিরোজ আহমেদ, ফরিদা আরভি, আতাউর রহমান তালুকদার, হেলেম উদ্দিন, ইফজাল চৌধুরী, মো. আলীম উদ্দিন, শহিদুল ইসলাম, শারমিন তালুকদার, রাহিমুল হুদা, জলি কর প্রমুখ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন, ডিজিটালাইজেশন, মানবিকতা, শিল্পায়ন, জীবনমানের উন্নয়ন, কৃষি
আধুনিকায়নে সাফল্যের শিখরে উঠেছে দেশ। রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রেখে সামাজিক সমৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে পরিবেশ উন্নয়ন, তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি সবক্ষেত্রে সাফল্য এসেছে গত কয়েক বছরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব এবং একের পর এক সাহসী পদক্ষেপ কার্যত দেশকে এই অগ্রগতি ও সমৃদ্ধির পথে নিয়ে গেছে। করোনা মোকাবিলায় শক্তিধর দেশগুলো নাকানিচুবানি খেলেও শক্ত হাতে শেখ হাসিনা এ অদৃশ্য ভাইরাস সামাল দিচ্ছেন। অন্য যেকোনো দেশের তুলনায় বাংলাদেশে এখনো আক্রান্ত ও মৃতের হার অনেক কম। করোনায় বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্যেও রেমিট্যান্স ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে রেকর্ড গড়েছে বাংলাদেশ।
বক্তারা আরও বলেন, শেখ হাসিনার সাহসী নেতৃত্ব দেশকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। নারীর ক্ষমতায়নসহ অনেক বিষয়ে বিশ্বের বহু দেশের কাছে বাংলাদেশ এখন উদাহরণ।