নিউইয়র্কে প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্ক প্রেসক্লাবের ইফতার মাহফিলে সাংবাদিক, ক্লাবের সদস্য ও অতিথিরা
নিউইয়র্ক প্রেসক্লাবের ইফতার মাহফিলে সাংবাদিক, ক্লাবের সদস্য ও অতিথিরা

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের (এবিপিসি) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২ মে জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ঢাকার জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।
এবিপিসির সভাপতি লাবলু আনসারের সভাপতিত্বে এ মাহফিলের সমন্বয়ক ছিলেন সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম। প্রেসক্লাবের সদস্য-কর্মকর্তা ছাড়াও বিশিষ্টজনদের মধ্যে ছিলেন জাতিসংঘে বাংলাদেশ মিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) নূর এলাহি মিনা, ফোবানার নির্বাহী সচিব জাকারিয়া চৌধুরী, জেবিবিএর সভাপতি ও নিউইয়র্ক ইনস্যুরেন্সের প্রেসিডেন্ট শাহনেওয়াজ, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি রাশেদ আহমেদ, সেক্রেটারি মুক্তিযোদ্ধা রেজাউল বারি, প্রচার সম্পাদক শুভ রায়, সাংস্কৃতিক সম্পাদক উইলি নন্দি, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি আবদুল কাদের মিয়া, লেখক-কলামিস্ট শিতাংশু গুহ, ড. পার্থ ব্যানার্জি, প্রেসক্লাবের নির্বাচন কমিশনের সদস্য মিশুক সেলিম, জাহেদ শরিফ, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও চলচ্চিত্র প্রযোজক জসীম উদ্দিন, বরিশাল সমিতির প্রধান লুৎফর রহমান লাতু, সন্দ্বীপ পৌরসভা কল্যাণ সমিতির সভাপতি জাফরউল্লাহ, এ টি এম রানা, এ টি এম মাসুদ, কমিউনিটি অ্যাকটিভিস্ট জামান তপন, আলিম খান, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক কানু দত্ত, নির্বাহী সদস্য আজিমউদ্দিন অভি, মোহাম্মদ হোসেন দিপু প্রমুখ।