নিউইয়র্কে ফুচকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝাল এনওয়াইসির ফুচকা
ঝাল এনওয়াইসির ফুচকা

বাংলাদেশের রাস্তাঘাটের একেবারে সাধারণ খাবার হলো ফুচকা ও ঝালমুড়ি। খাবারগুলো এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কেও পাওয়া যাচ্ছে। নিউইয়র্কের ঝাল এনওয়াইসি নামের একটি প্রতিষ্ঠান খাবারগুলো বিক্রি করে থাকে।

প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা মাহফুজুল ইসলাম বলেন, ‘আমরা বাংলাদেশের রাস্তা ও শব্দ নিউইয়র্কে আনতে চাই। আমাদের এখানে ফুচকা এবং ঝালমুড়ি পাওয়া যায়। এটা বাংলাদেশে খুব সাধারণ খাবার। অনেকটা ম্যানহাটনের হট ডগ ও পিনাটের মতো।’ তিনি আরও বলেন, ‘এই খাবারগুলো খুব মজার। ধরুন, আপনি আপনার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন কিংবা আপনি বন্ধুর সঙ্গে কথা বলছেন, কথা বলার ফাঁকে ফাঁকে আপনি খাচ্ছেন।’ 
নাউ দিজ নিউজ, নিউইয়র্ক