নিউইয়র্কে বসছে লোকসংগীতের আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কে বসছে আন্তর্জাতিক লোকসংগীতের আসর। আগামী ২৭ আগস্ট রোববার কুইন্স প্যালেস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক লোকসংগীত সম্মেলন। এবারের সম্মেলন উৎসর্গ করা হয়েছে জননন্দিত লেখক, নাট্যকার, চলচ্চিত্রকার হুামায়ূন আহমেদ স্মরণে। হু্মায়ূন আহমেদের চলচ্চিত্র, নাটকের গানে সমৃদ্ধ থাকবে সংগীতানুষ্ঠান, থাকবে হুংমায়ূন আহমেদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা, শিশু-কিশোর প্রতিযোগিতা, গুণীজন সম্মাননা এবং লোকজ সম্ভারে পরিপূর্ণ হুংমায়ূন মেলা।
উদ্বোধক হিসেবে সম্মেলনে উপস্থিত থাকবেন হুকমায়ূন আহমেদের সহধর্মিণী বিশিষ্ট অভিনেত্রী মেহের আফরোজ শাওন। প্রধান অতিথি হিসেবে থাকবেন ছিদ্দিকুর রহমান, বিশিষ্ট কৃষিবিজ্ঞানী এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সাংসদ এম এম শাহীন। সম্মেলন উপলক্ষে সুর নামে বর্ণিল স্মরণিকার দায়িত্বে রয়েছেন এ বি এম সালেহ উদ্দীন। সাংস্কৃতিক পর্বে দায়িত্বে রয়েছেন ফটিক চৌধুরী এবং নৃত্য পরিচালনায় রয়েছেন নীলা জেরিন।
এ নিয়ে সম্মেলন কমিটি ১৯ জুন বিকেল সাড়ে পাঁচটায় উডসাইডের রুমাস কিচেন রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের আহ্বান করেছেন।