নিউইয়র্কে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা স্মরণের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে আমেরিকাপ্রবাসী সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ। এ উপলক্ষে ব্রঙ্কসের একটি ভেন্যুতে ‘গৌরব, ঐতিহ্য, সংগ্রাম, সাফল্যের ৭২ বছর’ শীর্ষক ব্যানারে ৪ জানুয়ারি রাতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান
শুরু হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভার। অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে
অতিথি ও নেতা-কর্মীদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ। এ সময় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ও ছাত্রলীগের দলীয় সংগীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের সব শহীদ এবং সকল গণ-আন্দোলনে আত্মাহুতি দেওয়া ব্যক্তিদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
সাবেক ছাত্রনেতা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশার পরিচালনায় এবং সাবেক ছাত্রনেতা সাখাওয়াত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্য উপস্থিত ছিলেন এনআরবি কমার্শিয়াল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফরাসত আলী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা তোফায়েল চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী সদস্য আশফাক মাসুক, আওয়ামী লীগ নেতা সফিক উদ্দিন, কফিল চৌধুরী, আবদুল মুহিত, হুমায়ূন চৌধুরী, শেখ মকলু মিয়া, শামীম আরা, যুবলীগ নেতা জামাল হুসেন, নূরুল ইসলাম, রেজা আবদুল্লাহ স্বপন, শ্যামল কান্তি চন্দ, মো. মনিরুল আলম, জহিরুল ইসলাম, কমিউনিটি অ্যাকটিভিস্ট বাছির খান, এস আর লিংকন, পল্লব সরকার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা মর্যাদাপূর্ণ সংগঠন ছাত্রলীগের হৃত গৌরব ফিরিয়ে আনার আহ্বান জানান দেশ ও প্রবাসের নেতা-কর্মীদের প্রতি। একই সঙ্গে একাত্তরের মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রলীগের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে ছাত্রলীগকে নিজের আদর্শে অবিচল থাকার আহ্বান জানান বক্তারা।