নিউইয়র্কে বাংলাদেশের নতুন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাদিয়া ফয়জুন্নেছা
সাদিয়া ফয়জুন্নেছা

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের নতুন কনসাল জেনারেল হিসেবে যোগ দিচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সাদিয়া ফয়জুন্নেছা। তিনি বর্তমান কনসাল জেনারেল মো. শামীম আহসানের স্থলাভিষিক্ত হবেন। বাংলাদেশ সরকার পেশাদার কূটনীতিক শামীম আহসানকে পদোন্নতি দিয়ে নাইজেরিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে।
সাদিয়া ফয়েজুন্নেছা ২০১৫ সালে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে উপস্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করেছিলেন। নিউইয়র্ক ছাড়াও সিডনি, ভারতের আগরতলাসহ বিদেশে বাংলাদেশের ২৫টি মিশনে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। নতুন কনসাল জেনারেল সাদিয়া আগামী মে মাসের যে কোনো সময়ে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানিয়েছে নিউইয়র্কে বাংলাদেশ কনসাল জেনারেল অফিস।