নিউইয়র্কে বাবলাকে স্বাগত জানাল জাতীয় পার্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা দক্ষিণ জাতীয় পার্টির সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলাকে ফুলেল শুভেচ্ছা দলীয় নেতাদের
ঢাকা দক্ষিণ জাতীয় পার্টির সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলাকে ফুলেল শুভেচ্ছা দলীয় নেতাদের

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা দক্ষিণ জাতীয় পার্টির সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা সপরিবারে সংক্ষিপ্ত ব্যক্তিগত সফরে ১৬ জানুয়ারি আমেরিকায় আসেন। 

ওই দিন সন্ধ্যায় সৈয়দ আবু হোসেন বাবলা জেএফকে বিমান বন্দরে পৌঁছান। বিমান বন্দরে তাঁকে স্বাগত জানান জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাজী আবদুর রহমান। অতিথিকে ফুলে দিয়ে বরণ করে নেওয়ার সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উপদেষ্টা আলী হোসেন, জাতীয় পার্টির উপদেষ্টা গিয়াস মজুমদার, জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার যুব বিষয়ক সম্পাদক শফিকুল আলম, মহিলা পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভানেত্রী ফাহিমা রোজি, মহিলা নেত্রী শেখ শিপি, যুব সংহতির সহ সভাপতি ইব্রাহিম খলিল।
বাবলা যুক্তরাষ্ট্রে বসবাসরত সব বাংলাদেশিকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানান। এ ছাড়া তিনি এরশাদের সুস্বাস্থ্য কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।