নিউইয়র্কে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন
যুক্তরাষ্ট্র শাখা বিএনপির একটি অংশ নিউইয়র্কে প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছে। এ উপলক্ষে ২০ আগস্ট রাতে নিউইয়র্কের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানের আয়োজন করেছে।
হাবিবুর রহমান সেলিম রেজার সভাপতিত্বে ও আশরাফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন মাওলানা অলিউল্লাহ মো. আতিকুর রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বরিশাল নগরীর সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সারওয়ার। তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শরাফত হোসেন বাবু, নিউইয়র্ক অঙ্গরাজ্যে শাখার সভাপতি মাওলানা অলিউল্যা মোহাম্মদ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, জাহাঙ্গীর এম আলম, রুহুল আমিন নাসির, রেজবুল কবির, আলমগীর হোসেন মৃধা, বদর আলম সাইফুল প্রমুখ।
অন্যান্যের মধ্যে সভায় উপস্থিত ছিলেন মাহমুদা শিরিন, রইস উদ্দিন উদ্দিন, ওয়াহেদ আলী মন্ডল, মসিউর রহমান, আসিক তালুকদার, আমিনুর রহমান খোকন, জাফর ফরাজী, মাসুম বিল্লাহ, আরিফ হোসেন, আশিক মাহমুদ, মো. মহসিন, রুবেল গাজী, আক্তার হোসেন, মো. হাসান, মো. কাইউম, তুহিন খান, ইঞ্জিনিয়ার আলমগীর, আ. রব, সুমন খান প্রমুখ।