নিউইয়র্কে বুদ্ধিজীবী দিবস পালন করবে সম্মিলিত সাংস্কৃতিক জোট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অন্যান্য বছরের মতো এবারও সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করতে যাচ্ছে। এ উপলক্ষে জোটের উদ্যোগে কর্মসূচি শুরু হবে ১৩ ডিসেম্বর বুধবার রাত ১১টায় জ্যাকসন হাইটস্-এর ৭৩ স্ট্রিটের খামার বাড়ির সম্মুখ সড়ক থেকে।
রাত ১২টা ১ মিনিটে প্রদীপ প্রজ্বলন ও আলোক শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হবে।