নিউইয়র্কে বেতনের ব্যবধান বিশাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৭০০ মিলিয়ন ডলার জ্যাকপটের পাওয়ারবল লটারির টিকিট কেনার জন্য অপেক্ষমাণ ক্রেতারা। ২৩ আগস্ট নিউইয়র্ক শহরের একটি নিউজস্ট্যান্ড থেকে তোলা l রয়টার্স
৭০০ মিলিয়ন ডলার জ্যাকপটের পাওয়ারবল লটারির টিকিট কেনার জন্য অপেক্ষমাণ ক্রেতারা। ২৩ আগস্ট নিউইয়র্ক শহরের একটি নিউজস্ট্যান্ড থেকে তোলা l রয়টার্স

নিউইয়র্ক নগরীর বিভিন্ন স্তরের শ্রমজীবীদের মধ্যে বেতনের ব্যবধান ব্যাপক। ‘দ্য ফেডারেল ব্যাংক অব নিউইয়র্ক’-এর এক গবেষণায় এ ব্যবধান বেরিয়ে এসেছে। চলতি মাসের প্রথম দিকে এ গবেষণার ফলাফল প্রকাশ করা হয়।

এ গবেষণায় দেখানো হয় যে ২০১৫ সালে পূর্ণকালীন কাজে নিয়োজিত শ্রমজীবীদের বেতনের ব্যবধান কোনো কোনো ক্ষেত্রে সাতগুণ কম বা বেশি। নগরীর মেট্রো এলাকায় ৯০তম সূচক ও ১০ম সূচকের মজুরির ব্যবধান বিশাল। ৯০তম সূচকভুক্তদের বার্ষিক বেতন ১ লাখ ৪০ হাজার ডলার। অন্যদিকে ১০ম সূচকে অবস্থানকারীদের বেতন মাত্র ২০ হাজার। অর্থাৎ উভয়ের মধ্যে বেতনের ব্যবধান সাতগুণ।
ব্যাংককেন্দ্রিক অর্থনীতিবিদ ও গবেষক কর্মকর্তা জ্যাইসন আর আবেল বলেন, আমেরিকাতে অসম বেতনের ক্ষেত্রে মেট্রো এলাকার অবস্থান হলো অষ্টম। জাতীয় ভিত্তিতে ২০১৫ সালের হিসাব অনুযায়ী ৯০তম সূচকে বেতন ছিল ১ লাখ ৫ হাজার। আর ১০ম সূচকে ছিল ২০ হাজার। অর্থাৎ উভয়ের মধ্যে ব্যবধানের পরিমাণ ৫ দশমিক ৩ গুণ। নিউইয়র্ক ফেডারেল ব্যাংকের প্রেসিডেন্ট ইউলিয়াম সি. ডুডলি সাংবাদিকদের জানান, ১৯৮০ দশকের প্রথম দিক থেকেই মধ্যম শ্রেণির চেয়ে উচ্চহারের বেতনভোগীদের বেতন তুলনামূলকভাবে দ্রুত বাড়তে থাকে। অন্যদিকে একেবারে নিচের দিকের শ্রমজীবীদের বেতন বৃদ্ধির হার ছিল আরও কম।