নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশ অ্যাসোসিয়েশনের ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশ অ্যাসোসিয়েশনের ইফতার
নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশ অ্যাসোসিয়েশনের ইফতার

নিউইয়র্কের অন্যতম সামাজিক সংগঠন ব্রঙ্কস বাংলাদেশ অ্যাসোসিয়েশন (বিবিএ) এর ইফতার ও দোয়া মাহফিল ৭ জুন বুধবার অনুষ্ঠিত হয়। ব্রঙ্কসের বাংলাবাজার খ্যাত ওলমস্টেড অ্যাভিনিউর এশিয়া ড্রাইভিং স্কুল পার্টি সেন্টারে গত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিল’-এর প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার।

সংগঠনটির সভাপতি এন ইসলাম মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের পরিচালনায় ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপাল মূলধারার ম্যাথ টিচার শেখ আল মামুন, ডা. আতাউল গনি তুষার, পার্কচেস্টার জামে মসজিদের নির্বাচন কমিশনার তোফায়েল আহমেদ চৌধুরী, বাংলাদেশ কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মনজুর হোসেন চৌধুরী জগলুল, কমিউনিটি অ্যাকটিভিস্ট আবদুস সবুর, পার্কচেস্টার ফ্যামিলি ফার্মেসির স্বত্বাধিকারী ভারতীয়-আমেরিকান ফার্মাসিস্ট গৌরব কোঠারি (মিস্টার জি), আসন্ন নির্বাচনে নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান পদপ্রার্থী মুহাম্মদ আবু হেইকেল, পার্কচেস্টার ব্রঙ্কস রিয়্যালিটির প্রেসিডেন্ট সালেহ উদ্দিন সাল, বৃহত্তর কুমিল্লা সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খবির উদ্দিন ভূঁইয়া প্রমুখ।
ইফতার মাহফিলে নিউইয়র্ক অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৭ এর জুডিশিয়াল ডেলিগেট রেক্সোনা মজুমদার, মামুন’স টিউটোরিয়ালের ডাইরেক্টর ডা. নাহিদ খান, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক ভাইস প্রেসিডেন্ট আবদুল বাছির খান, ব্যান্ডস’র সহ সভাপতি রফিকুল ইসলাম, এশিয়ান ড্রাইভিং স্কুলের কর্ণধার এসআর লিংকন, আবদুর রহিম, বোরহান উদ্দিন, আবদুল তিতুমীর, সংগীত শিল্পী ন্যান্সী খান, পলি শাহিনাসহ ব্যবসায়ী, সাংবাদিক, বিভিন্ন কমিউনিটির নের্তৃবৃন্দসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি।
অনুষ্ঠানে পবিত্র কোরআন হাদিসের আলোকে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোকপাত এবং মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোর্তজা আলী। মাহফিলে দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।