নিউইয়র্কে ভবনধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কে তিনটি ভবনধস এবং অপর একটি ভবনে অগ্নিকাণ্ডে ১৯ জন আহত হয়েছে। একটি শক্তিশালী বিস্ফোরণের পর এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে একে গ্যাস-সংক্রান্ত বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে। জনপ্রিয় ইস্ট ভিলেজ এলাকার একটি বাণিজ্যিক ও আবাসিক ভবনে শক্তিশালী এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর ভবনটি আংশিকভাবে ধসে যায়। এর ফলে পাশের ভবনসহ অপর একটি ভবন আংশিকভাবে ধসে যায় এবং বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। ২০১৪ সালের ১২ মার্চ ম্যানহাটানের উত্তরাঞ্চলের পূর্ব হার্লেমে একটি বড় ধরনের গ্যাস বিস্ফোরণে দুই ভবন মাটির সঙ্গে মিশে যাওয়ায় আটজনের প্রাণহানি ঘটে।
রয়টার্স