নিউইয়র্কে মাহবুবুল হক স্মরণে সভা ২ ডিসেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত জননেতা আ ফ ম মাহবুবুল হক স্মরণে প্রবাসীদের নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হবে ২ ডিসেম্বর। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে বিকেল পাঁচটায় শোকসভা শুরু হবে। নাগরিক শোকসভায় বক্তৃতা করবেন অধ্যাপক ড. আলী রিয়াজ।
নিউইয়র্কে বসবাসরত প্রয়াত জননেতার সতীর্থ, অনুরাগী ও সমর্থকেরা স্মরণ সভার আয়োজন করেছেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে সাবেক ছাত্রনেতা শাহাব উদ্দিন, তাজুল ইসলাম, গাজী সামসুদ্দিন ও অরুণ দাস গুপ্ত সবাইকে অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।