নিউইয়র্কে রবীন্দ্র নৃত্যনাট্য 'মায়ার খেলা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কে রবীন্দ্র নৃত্যনাট্য ‘মায়ার খেলা’ অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস (বাপা) এই উদ্যোগ নিয়েছে। 

২৮ অক্টোবর শনিবার নিউইয়র্কের ১৪ ইউনাইটেড ন্যাশনস সাউথ-এর কুইন্স থিয়েটারে সন্ধ্যা ৬ টায় বাপার বার্ষিক অনুষ্ঠানে ‘মায়ার খেলা’ পরিবেশিত হবে। অন্তরা দাস পরিবেশিত ‘মায়ার খেলা’র পরিচালনায় থাকবেন অনুপ দাস।
‘মায়ার খেলা’ দেখতে ১০ ডলারের বিনিময়ে টিকিট সংগ্রহ করতে হবে। টিকিট পাওয়া যাবে: অপটিমাম টিউটোরিয়াল (১৪৫৪ উল্মস্টেড অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউইয়র্ক ১০৪৬২); ইস্ট-ওয়েস্ট টিউটরিং সেন্টার (৩৭-৬৬ ৭৪ স্ট্রিট, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক ১১৩৭২) ; মুক্তধারা ফাউন্ডেশন (৩৭-৬৯ ৭৪ স্ট্রিট, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক ১১৩৭২) এবং ভেসাভি নিউইয়র্ক (১৬৩-০৮ হিলসাইড অ্যাভিনিউ, জ্যামাইকা, নিউইয়র্ক ১১৪৩২)। অনুষ্ঠানস্থলের পাশে বিনা পয়সায় গাড়ি রাখার ব্যবস্থা থাকবে। আগ্রহীরা প্রয়োজনীয় তথ্যের জন্য ফোন করতে পারেন: ৩৪৭-৩৮৭-৭৮৯৭; ৩৪৭-৩৮৭-৭৯১১; ৬৪৬-২৭০-৪৯৯৫; ৬৪৬-৬৮৩-৭৯৪৮।