নিউইয়র্কে রাস্তায় ইফতার পার্টি আয়োজনের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কে আমেরিকান–বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশন আসন্ন পবিত্র রমজানে রাস্তায় খোলা আকাশে ইফতার পার্টি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। গত ২৬ নভেম্বর সন্ধ্যায় ব্রঙ্কসের একটি পার্টি সেন্টারে আয়োজিত সংগঠনটির কার্যকরী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আমেরিকান-বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইন্‌কের সভাপতি আবদুস শহীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামাল হুসেনের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন সহসভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন ও রফিকুল ইসলাম, সহসাধারণ সম্পাদক আবদুল্লাহ আল রেজা, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ সফিকুর রহমান, প্রচার সম্পাদক সৈয়দ লোকমান, দপ্তর সম্পাদক মো. শরীফ হোসেন, কর্মকর্তা মেহের চৌধুরী, বাছির খান, অ্যাডভোকেট আলাউদ্দিন, মো. বেলাল হোসেন প্রমুখ। কার্যকরী কমিটির সদস্যরা সভায় অংশ নেন।
সভায় আগামী বছর দ্বিতীয়বারের মতো ক্রুজ পিকনিক আয়োজন এবং সংগঠনের পক্ষ থেকে একটি ম্যাগাজিন প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সভাপতি আবদুস শহীদ বলেন, নতুন প্রজন্ম ও মূলধারায় বাংলাদেশকে তুলে ধরাসহ বাংলাদেশে আর্তমানবতার সেবায় কাজ করছে সংগঠনটি। দেশে ও প্রবাসে একযোগে কাজ করছে মানুষের কল্যাণে। প্রবাসে দেশীয় সংস্কৃতির বিকাশ ঘটাতে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই পথ মেলা, ক্রুজ পিকনিকসহ নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সাধারণ সম্পাদক জামাল হুসেন প্রবাসে নিজ দেশের সংস্কৃতিকে তুলে ধরাসহ ভবিষ্যতে আরও ভালো অনুষ্ঠান আয়োজনে সবার সহযোগিতা কামনা করেন।