নিউইয়র্কে সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব ৫-৬ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের জন্মবার্ষিকী উপলক্ষে নিউইয়র্ক শহরে শুরু হচ্ছে দুই দিনব্যাপী সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব। সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএস-এর উদ্যোগে ৫ এপ্রিল সন্ধ্যা সাতটায় জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় শুরু হয়ে এই উৎসব চলবে ৬ এপ্রিল পর্যন্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করবেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন।

উদ্বোধন পর্বে বাংলা চলচ্চিত্রের সোনালি অতীত নিয়ে আলোচনা করবেন বিশিষ্টজনেরা। উৎসবের প্রথম দিন উত্তম-সুচিত্রা অভিনীত একটি ও দ্বিতীয় দিন দুইটি চলচ্চিত্র প্রদর্শিত হবে বলে জানান উৎসবের সমন্বয়কারী শুভ রায়।

সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব প্রসঙ্গে উৎসব কমিটির আহ্বায়ক গোপাল সান্যাল বলেন, সুচিত্রা সেন বাঙালির রোমান্সে ও নস্টালজিয়ায় জুড়ে রয়েছেন। তাঁকে নিয়ে কোটি ভক্তের আগ্রহের শেষ নেই।

সুচিত্রা সেনের জন্ম ১৯৩১ সালের ৬ এপ্রিল বাংলাদেশের পাবনায়। দেশভাগের পর তাঁরা সপরিবারে ভারত চলে যান। এই মহানায়িকার শৈশব ও কৈশোর কেটেছে পাবনার জনপদে।