নিউইয়র্কে হাসপাতালে ঢুকে গুলি, চিকিৎসক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেনরি বেলো
হেনরি বেলো

আমেরিকার নিউইয়র্ক নগরের একটি হাসপাতালের চাকরিচ্যুত এক চিকিৎসকের গুলিতে সেখানকার অপর একজন চিকিৎসক নিহত এবং ছয়জন আহত হয়েছে। পরে নিজের ওপর গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন তিন। শুক্রবার বিখ্যাত ইয়াংকি স্টেডিয়ামের অদূরে ব্রঙ্কস লেবানন হাসপাতালে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, হাসপাতালের প্রাক্তন ডাক্তার হেনরি বেলো (৪৫) অ্যাপ্রোনের মধ্যে লুকিয়ে রাইফেলসহ হাসপাতালে প্রবেশ করেন। বেলা তিনটার কিছু আগে হাসপাতালের ১৭ তম তলায় গিয়ে পুরোনো সহকর্মীদের খুঁজতে থাকেন এবং এলোপাতাড়ি গুলি করতে থাকেন। বেলোর গুলিতে অপর একজন ডাক্তার মারা যান, আহত হন ছয় ব্যক্তি। এ সময় হাসপাতালের আশপাশে ভীতিকর অবস্থার সৃষ্টি হয়। পুলিশের হেলিকপ্টার হাসপাতাল ঘিরে অবস্থান নেয়। সংবাদমাধ্যম ঘটনা সরাসরি সম্প্রচার করতে থাকে। প্রায় এক ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানের পর ঘাতক ডাক্তারকে ১৭ তলায় মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ বলেছে, তিনি নিজেই নিজের ওপর গুলি চালিয়ে আত্মহত্যা করেন। পুলিশ জানায়, ডাক্তার হেনরি বেলো ২০১৫ সাল পর্যন্ত এ হাসপাতালে কর্মরত ছিলেন। সহকর্মী কারও অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি চাকরিচ্যুত হয়েছিলেন। ক্ষোভ থেকেই তিনি এমন হামলা চালিয়েছিলেন বলে মনে করা হচ্ছে।