নিউইয়র্কে 'সিভিক এনগেজমেন্ট কমিশন' সদস্য নিয়োগ
নিউইয়র্ক নগরের মেয়র বিল ডি ব্ল্যাজিও ২৩ এপ্রিল নিউইয়র্ক সিটি সিভিক এনগেজমেন্ট কমিশনের আটজন কমিশনার নিয়োগ দিয়েছেন। ড. সারাহ সাঈদকে কমিশনের চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক হিসেবে নির্বাচন করেছেন।
নবনির্বাচিত কমিশনাররা যৌথভাবে প্রত্যেকটি বরোকে প্রতিনিধিত্ব করবেন। এর ফলে শারীরিক-মানসিক প্রতিবন্ধী ও অভিবাসীসহ নিউইয়র্ক শহরের যেকোনো প্রান্তের নাগরিকেরা অ্যাডভোকেটিং সুবিধা পাবেন।
২০১৮ সালের নভেম্বরে সিভিক এনগেজমেন্ট কমিশন প্রতিষ্ঠার পক্ষে ভোট দেওয়া হয়। নিউইয়র্কে নতুন কমিশনকে উৎসাহিত করতে সিটি থেকে সবাইকে আবেদন করতে বলা হয়। এই প্রক্রিয়ায় তিন শ’র বেশি আবেদন জমা হয়। আটজন মেয়োরাল অ্যাপয়েন্টিসের মধ্যে ছয়জনকে এভাবে নির্বাচিত করা হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে কমিশন প্রথম জনসাধারণের সভায় অংশ নেবে। সরাসরি নিউইয়র্ক থেকে সবার কথা শোনার জন্য কমিশনাররা পাঁচটি বরোজুড়ে সফর শুরু করবে। কমিশন একটি নতুন ওয়েবসাইটও চালু করেছে যেখানে জনসাধারণের সঙ্গে সভাসহ তাদের কাজ সম্পর্কিত আরও তথ্য পাওয়া যাবে।
২৩ এপ্রিল সভায় মেয়র ডি ব্ল্যাজিও বলেছেন, ‘আমাদের গণতন্ত্র বড় ও ছোট উভয় সম্প্রদায়ের মধ্যে শুরু হয়। যেখানে লোকেরা আমাদের শহরের গুরুত্বপূর্ণ সমস্যা মোকাবিলা করতে একত্রিত হয়।’ তিনি আরও বলেন, ‘নাগরিক গণতন্ত্র কমিশন এই শহরে গণতন্ত্রকে শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের নিয়োগকারীরা তাদের বহু বছরের অভিজ্ঞতা কাজে লাগাবে। শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত নিউইয়র্কের কণ্ঠস্বরকে বাড়িয়ে তুলবে। আমি সিভিক এনগেজমেন্ট কমিশনের চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক ড. সারাহ সাঈদ এবং কমিশনের অন্য যারা দায়িত্ব পেয়েছেন তাদের অভিনন্দন জানাই। নিউইয়র্কে সহকর্মীদের ধন্যবাদ জানাই।