নিউইয়র্কের কোলাহল, সাগরের তিমিও হুমকিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
িনউইয়র্ক নগরীর কোলাহলে হাডসন নদীতে কমছে তিমি
িনউইয়র্ক নগরীর কোলাহলে হাডসন নদীতে কমছে তিমি

নিউইয়র্ক নগরীর কোলাহল কেবল এর বাসিন্দাদের বিরক্তি সৃষ্টি করছে না। সাগরের জলজ প্রাণী, বিশেষত তিমির অস্তিত্বকে বিপন্ন করে তুলছে।

বিশেষজ্ঞরা মনে করেন নিউইয়র্ক নগরীর কোলাহল সাগরের নিচ পর্যন্ত বিস্তৃত হয় বলে তা সাগরের বৃহদাকার তিমির অস্তিত্বকে বিপন্ন করে তুলছে। সম্প্রতি এ ধরনের কিছু তিমি দেখা গেছে। খাবার ও সঙ্গী খুঁজতে গান শোনে আটলান্টিক মহাসাগরের এমন কিছু দুষ্প্রাপ্য তিমি ও অন্যান্য জলজ প্রাণী রকওয়ের নিকটবর্তী এলাকাসহ নিউইয়র্কের জলসীমায় চিহ্নিত করা হয়েছে।
এ প্রসঙ্গে উডস হোলের প্রবীণ বিজ্ঞানী মার্ক ব্যায়ুমগ্যাটনার বলেন, এ রাজকীয় প্রাণী উপকূলের অদূরেই বিচরণ করে, যার কাছ দিয়ে নিউইয়র্কের অধিকাংশ যাত্রীরা প্রতিদিন যাতায়াত করেন।
গবেষকেরা জানান নিউইয়র্ক ও নিউজার্সি সমুদ্রবন্দরের আশপাশের জাহাজের আঘাতে তিমির মৃত্যু ঘটে। তবে তাঁদের মতে, এ মৃত্যুর জন্য কোলাহলেরও নেতিবাচক প্রভাব রয়েছে বলে তাঁরা উদ্বিগ্ন। জাহাজ ও অন্যান্য মাধ্যম সাগরের পানির নিচে প্রচণ্ড শব্দ সৃষ্টি করে। এমন পরিবেশে তিমি তাদের সঙ্গীর সঙ্গে মেলামেশার সুযোগ হারায়।
নগরের ত্রি ওয়ান ওয়ান হটলাইনের নির্বাহী পরিচালক যোসেফ মরিসরোই ২১ সেপ্টেম্বর বলেন, নিউইয়র্কের যানবাহনের ভেঁপু শব্দ, সাবওয়ের শব্দ এবং অব্যাহত দালানকোঠা নির্মাণের কর্কশধ্বনির বিরুদ্ধে এ বছর ইতিমধ্যে ৩ লাখ ৩১ হাজার ২৭৭টি অভিযোগ সংশ্লিষ্ট দপ্তরে জমা পড়েছে।
কোলাহল তিমিকেও বিরক্ত করে। কোলাহল বা শব্দ তিমির হরমোনের ওপর চাপ সৃষ্টি করে। নিউইয়র্কে বাণিজ্যিক জাহাজ সমুদ্রে কোলাহল সৃষ্টির মূল উপাদান। সমুদ্রে তেল ও গ্যাসের অনুসন্ধান ও উত্তোলন একই ধরনের সমস্যা সৃষ্টি করে। সবকিছুই তিমির জন্য বিপজ্জনক। কারও কারও মতে, এতে তিমির প্রজনন বিঘ্নিত হচ্ছে।
মরিসরোই জানান, বিজ্ঞানী এমন তথ্য শুনে বিস্মিত হচ্ছেন যে, উত্তর আটলান্টিকে বর্তমানে মাত্র হাতে গোনা কিছু রাইট তিমি নামে পরিচিত বৃহদাকার তিমি রয়েছে।