নিউইয়র্কের গাড়ি চালকেরা ট্রাফিক আইন লঙ্ঘন করেন বেশি

নিউইয়র্কের গাড়ি চালকদের মধ্যে ট্রাফিক আইন লঙ্ঘনের গড় ঘটনা ২০ শতাংশফাইল ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কের গাড়ি চালকেরা নিউজার্সি ও ক্যালিফোর্নিয়ার গাড়ি চালকদের চেয়ে বেশি দক্ষ। তবে নিউইয়র্কের গাড়ি চালকেরা সবচেয়ে বেশি ট্রাফিক আইন লঙ্ঘন করেন বলে সাম্প্রতিক এক জরিপে বলা হয়েছে।

‘কার ওনারশিপ অ্যাপস’ নামের গাড়ি বিমা ক্রয়ের প্রতিষ্ঠানের জরিপে বলা হয়েছে, নিউইয়র্কের গাড়ি চালকদের মধ্যে ট্রাফিক আইন লঙ্ঘনের গড় ঘটনা ২০ শতাংশ। আর পুরো দেশে গাড়ি চালকদের গড় ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা মাত্র ২৭ শতাংশ। নিউইয়র্কের চালকেরা দেশের গড় গাড়ি চালকদের চেয়ে ট্রাফিক আইন সবচেয়ে বেশি লঙ্ঘন করেন।

যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিমাঞ্চলের ৫ লাখ ৭৪ হাজার গাড়ি চালকের মধ্যে পরিচালিত জরিপের পর এ তথ্য প্রকাশ করা হয়েছে।

২০০৯ সালের অপর এক জরিপে বলা হয়েছিল, নিউইয়র্কের গাড়ি চালকদের সব সময় আগ্রাসীভাবে গাড়ি চালাতে দেখা যায়। কম দূরত্বের পেছনে পেছনে গাড়ি চালানো, হর্ন বাজানো, গাড়ি চালানোর সময় অস্থির আচরণ করার অভিযোগ ছিল নিউইয়র্কের গাড়ি চালকদের বিরুদ্ধে।

নতুন জরিপে দেখা গেছে, নিউইয়র্কের গাড়ি চালকদের মধ্যে ট্রাফিক সিগন্যাল ভঙ্গ করার প্রবণতা বেশি। নিউইয়র্ক ছাড়া যুক্তরাষ্ট্রের সর্বত্র সড়কের গতিসীমা লঙ্ঘনের ঘটনা বেশি ঘটে। ম্যাসাচুসেটস রাজ্যে সবচেয়ে কম, মাত্র ৪ শতাংশ গাড়ি চালকদের মধ্যে ট্রাফিক আইন লঙ্ঘনের তথ্য পাওয়া গেছে।