নিউইয়র্কের গ্রোসারিতে প্লাস্টিকের চাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কের গ্রোসারিতে প্লাস্টিকের চাল বিক্রির অভিযোগ পাওয়া গেছে। উডসাইডে বসবাসরত প্রবাসী এক বাংলাদেশি অভিযোগ করেছেন, তিনি ২০ কেজি ওজনের বাসমতি চাল কিনেছেন। সেই চাল রান্নার পর প্রকৃত চাল বলে মনে হচ্ছে না। ধরন দেখে প্লাস্টিকের চাল বলে মনে হচ্ছে।

প্রবাসী আবদুস সালাম বলেন, তিনি গত সপ্তাহে জ্যাকসন হাইটসের একটি গ্রোসারি শপ থেকে ২০ পাউন্ডের এক ব্যাগ সিদ্ধ বাসমতি চাল কেনেন। ব্যাগের ওপর লেখা আছে ‘বাসমতি রাইস প্রোডাক্ট অব ইন্ডিয়া’। তাঁর স্ত্রী এই চাল রান্না করতে গেলে পানি গরম হওয়ার পরই চালগুলো ফুলে ওঠে। চামচ দিয়ে নাড়াচাড়া করলে চালগুলো জট পাকিয়ে যায় এবং এক ধরনের গন্ধ বের হয়।

সালাম বলেন, পরে পরীক্ষার জন্য তিনি এক মুঠ চাল মুড়িভাজার মতো ফুটন্ত তেলে ছেড়ে দিলে দেখা গেল চালগুলো গলে যাচ্ছে।
সালাম আরও বলেন, প্লাস্টিকের ব্যাগ বা প্লাস্টিকের তৈরি জিনিস চুলায় ধরলে যেমন হয়, চালগুলোও তেমন হতে থাকে। সেই সঙ্গে প্লাস্টিক পোড়ার গন্ধের মতো এক ধরনের বিশ্রী গন্ধও বের হতে থাকে। এই দৃশ্য তিনি ভিডিও ক্যামেরায় ধারণ করে রেখেছেন। ৩১১-এ কল করে নিউইয়র্ক নগরের ডিপার্টমেন্ট অব হেলথকে জানানোর প্রস্তুতি নিচ্ছেন তিনি।