নিউইয়র্কের ট্যাপের পানিতে ক্যানসারের জীবাণু!

নিউইয়র্ক অঙ্গরাজ্যের ট্যাপের পানিতে ব্যবহৃত রাসায়নিক দ্রব্যে এমন জীবাণু রয়েছে যা মরণব্যাধি ক্যানসারের কারণ হতে পারে। পরিবেশ নিয়ে কাজ করেন এমন সংস্থাগুলোর সংগঠন এনভায়রনমেন্টাল ওয়ার্কিং গ্রুপ এমন তথ্যই জানিয়েছে।
গ্রুপটি বলছে, নিউইয়র্কে সরবরাহ করা পানির মধ্যে অসংখ্য ক্ষতিকারক সংক্রামক জীবাণু রয়েছে, যেগুলো ক্যানসার এবং শিশু ও গর্ভবতী নারীদের সমস্যার কারণ হতে পারে।
ইডব্লিওজির ‘হেলথি লিভিং সায়েন্সের’ পরিচালক নেইকা লিইবা জানান, এই রাজ্যে সরবরাহ করা পানিতে এমন ধরনের রাসায়নিক দ্রব্য রয়েছে যা ক্যানসারের কারণ হতে পারে। এসব রাসায়নিক দ্রব্য স্বাস্থ্য সংক্রান্ত নীতিমালা বা স্বাস্থ্য সম্মত পরিমাণের চেয়ে বেশি।
ইডব্লিওজি একটি অলাভজনক অরাজনৈতিক সংগঠন যা মানব স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার ওপর কাজ করে থাকে। ইডব্লিওজি নিউইয়র্ক নগরীর সরবরাহকৃত ট্যাপের পানিতে ১৪০ ধরনের সংক্রামক পেয়েছে। ইডব্লিওজির ডেটা বেসে পানি নিয়ে গবেষণার তথ্য পাওয়া যাবে।
প্রতিষ্ঠানটির গবেষণায় যেসব সংক্রামক পাওয়া গেছে তার মধ্যে রয়েছে তা সরাসরি ক্যানসার ও মরণঘাতী রোগের কারণ হতে এবং শিশুদের শরীর বর্ধনে বিঘ্ন ঘটাতে পারে। প্রধান প্রধান এসব রাসায়নিক দ্রব্যের মধ্যে রয়েছে, ক্রোমিয়াম, ক্লোরোফর্ম, ব্রোমোডিকলোরো-মিথেন, ডাইকলোরাসেটিক অ্যাসিড, ট্রিকলোরাসেটিক-মিথেন, রেডিয়াম-২২৮, রেডিয়াম-২২৬, ট্রিকলোরোপেইন ১, ২, ৩ ইত্যাদি।
নিউইয়র্কের ট্যাপের পানিতে রয়েছে এমন রাসায়নিক দ্রব্যের মধ্যে হ্যালোঅ্যাসেটিক অ্যাসিড, আর্সেনিক, বেরিয়াম ও রেডিয়াম। এগুলোতে রাসায়নিক দ্রব্যের পরিমাণ স্বাস্থ্যসম্মত নির্দেশিকার মাত্রার চেয়ে অনেক বেশি। বেথলেহেম ওয়াটার ডিস্ট্রিক্ট ১-এ সবচেয়ে বেশি মাত্রায় সংক্রামক রয়েছে, যা অঙ্গরাজ্যের সেবামূলক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বাধিক লঙ্ঘন।
ইডব্লিওজির প্রতিবেদনে বলা হয়েছে, ইডব্লিওজি স্বাস্থ্যকেন্দ্রিক পানিতে অনুমোদিত মাত্রার বাইরে সংক্রামকজনিত ২৫টির মতো লঙ্ঘনের প্রমাণ চিহ্নিত করেছে। নিউইয়র্ক অঙ্গরাজ্য নিরাপদ পানির বিধিমালা বা আইন পানযোগ্য পানিতে যে মাত্রার রাসায়নিক ব্যবহারের মাত্রা নির্ধারণ করেছে, বাস্তবে তার চেয়ে অনেক বেশি রাসায়নিক পদার্থ রয়েছে।
লিইবা বলেন, আমাদের পানীয় পানির মধ্যে ২৫০টির বেশি সংক্রামক রয়েছে। এদের অধিকাংশই স্টেটের নির্ধারিত বৈধ মাত্রার মধ্যে রয়েছে। কিন্তু এরপরও এটি এমন উঁচুমাত্রার যা দেহের ক্ষতি করতে পারে। তিনি মনে করেন, এ বড় ধরনের দুশ্চিন্তার বিষয়। কারণ যদি রাসায়নিক অনিয়ন্ত্রিত থাকে তবে তা আমাদের পানিতে যেকোনো মাত্রায় থাকতে পারে।
ইডব্লিওজির মতে, আমেরিকার নিরাপদ পানির সরবরাহ ব্যবস্থা সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের আয়ের সঙ্গে জড়িত। নিউইয়র্কের ম্যারিক পরিবারগুলোর গড় আয় জাতীয় পর্যায়ের আয়ের দ্বিগুণ। সারা আমেরিকায় সবচেয়ে বিশুদ্ধতম পানি পাচ্ছেন ম্যারিকের বাসিন্দারা।
লিইবা বলেন, ‘পানিতে ২৫০টি রাসায়নিক দ্রব্য রয়েছে এমন কথা বলে আমরা জনগণকে ভীত-সন্ত্রস্ত করছি না। কারণ আমরা তাদের ত্যাগ করছি না। ছেড়ে চলে যাচ্ছি না।’
ইডব্লিওজির মতে, এমন পরিস্থিতি থেকে উত্তরণের ভালো উপায় হলো নিরাপদ পানিতে কার্বনের পরিমাণ বাড়ানো। ডিআয়নাইজেশন (চার্জযুক্ত বিভিন্ন কণা অপসারণ) অথবা পাতন প্রক্রিয়া তথা পানি ঝরানোর ফিল্টারের মাধ্যমে পানি বিশুদ্ধকরণের পদ্ধতি অনুসরণ করা যেতে পারে। তবে কোনো পানির কোনো ফিল্টারই শতভাগ নিরাপদ নয় এবং তা প্রতিটি সংক্রামক মুক্ত করার জন্য কার্যকরও নয়।
ইডব্লিওজির প্রতিবেদনে বলা হয়, নিরাপদ পানি পাওয়া একজন নাগরিকের অধিকার। নিরাপদ পানি সরবরাহ সরকারের মৌলিক দায়িত্ব। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারের সব স্তরের কর্মকর্তারা এগিয়ে আসবেন এবং এ ভঙ্গুর ব্যবস্থা (নিরাপদ পানি সরবরাহ) শুধরে নেবেন এটিই প্রত্যাশা।