নিউইয়র্কের পর ভার্জিনিয়ায় আ.লীগের শান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে ১ অক্টোবর ভার্জিনিয়ায় রিজ কার্লটন হোটেলের সামনে যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে নেতা–কর্মীরা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে ১ অক্টোবর ভার্জিনিয়ায় রিজ কার্লটন হোটেলের সামনে যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে নেতা–কর্মীরা

নিউইয়র্কের পর যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের উদ্যোগে ১ অক্টোবর ওয়াশিংটনের অদূরে ভার্জিনিয়ার ম্যাকলিন সিটিতে শান্তি সমাবেশের আয়োজন করা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বাসায় ছিলেন।
ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ম্যাকলিন সিটির টাইসন বুলেভার্ডে অবস্থিত রিট্জ কার্লটন হোটেলের সামনে আয়োজিত সমাবেশের নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও দলের ওয়াশিংটন শাখার নেতৃবৃন্দ। সমাবেশে রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ ও সময়োপযোগী পদক্ষেপের প্রশংসা করে শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হয়। এ সময় বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার কথা উল্লেখ করে শেখ হাসিনাকে ‘মাদার অফ হিউম্যানিটি’ বলে স্লোগান দিতে থাকেন দলের নেতা-কর্মীরা।
বিভিন্ন অঙ্গরাজ্যো থেকে আসা দলের শত শত নেতা-কর্মী ও সমর্থকদের স্লোগানে ওই এলাকা মুখরিত হয়ে ওঠে। ব্যানার-পোস্টার-প্ল্যাকার্ড বহন করেন নেতা-কর্মী-সমর্থকেরা। দিনভর মিছিল আর স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা। তাঁরা ‘বিশ্বনেত্রী শেখ হাসিনা, শান্তির প্রতীক শেখ হাসিনা, বিশ্বনেত্রীর আগমন শেখ হাসিনাকে স্বাগতম, মানবতার নেত্রী শেখ হাসিনা, শেখ হাসিনা, ‘মাদার অফ হিউম্যানিটি’ শেখ হাসিনা, নৌকায় শান্তি দেবে, নৌকা সমৃদ্ধি দেবে, নৌকা উন্নতি দেবে, নৌকায় এ দেশের মুক্তি এনে দেবে ইত্যাদি স্লোগান দিতে থাকেন। সমাবেশ সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে। নেতা-কর্মী শান্তি সমাবেশে শেখ হাসিনার দ্রুত আরোগ্য কামনা করেন তাঁরা।
শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সফরসঙ্গী কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের উপদেষ্টা ড. খন্দকার মনসুর, মোস্তাইন দারা বিল্লাহ্, ড. মহাসিন আলী, শফিকুল আলম, প্রদীপ রঞ্জন কর ও ডা. মাসুদুল হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ, সহসভাপতি ফজলুর রহমান, আকতার হোসেন, সৈয়দ বসরাত আলী, মাহাবুবুর রহমান, আবুল কাশেম, শামছুদ্দিন আজাদ ও লুতফুল করিম, যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, আইরিন পারভীন, জনসংযোগ সম্পাদক কাজী কয়েস, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, মহিউদ্দিন দেওয়ান, আবদুল হাসিব মামুন, আবদুর রহিম বাদশা, চন্দন দত্ত ও অ্যাডভোকেট শাহ বখতিয়ার, দপ্তর সম্পাদক মো. আলী সিদ্দিকি, মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম, শিক্ষাবিষয়ক সম্পাদক এম এ করিম জাহাঙ্গীর, প্রচার সম্পাদক হাজী এনাম, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলেমান আলী, যুব ও ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান টুকু, কোষাধ্যক্ষ আবুল মনসুর খান, শ্রম সম্পাদক মিসবাহ আহমেদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক মো. ফরিদ আলম, উপপ্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, আন্তর্জাতিক সম্পাদক দেওয়ান বজলু, শাহানা রহমান, মজিবুল মাওলা, হিন্দল কাদের বাপ্পা, রফিকুল ইসলাম পাটয়ারী, নুরুল আফসার সেন্টু, শহীদ কামরুল ইসলাম হীরা, আবদুল হামিদ, রমেশ নাথ, খোরশেদ খন্দকার, খসরুজামান খসরু, আমিনুল ইসলাম কলিন্স, রমেস নাথ, আতাউল গনি আসাদ, হাসান মাসুক হোসেন সোহেল রানা, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী ও সেক্রেটারি ইমদাদ চৌধুরী, সহসভাপতি মাসুদ হোসেন সিরাজি, যুগ্ম সম্পাদক আইয়ুব আলী, সাইকুল ইসলাম, শিপলু, মোরশেদা জামান, নিউইয়র্ক অঙ্গরাজ্য শাখার সাধারণ সম্পাদক শাহীন আজমল, সহসভাপতি মনির হোসেন, দরুদ মিয়া রনেল, রফিকুল ইসলাম, রাব্বানি, হোসেন, যুক্তরাষ্ট্র শাখা মহিলা লীগের মমতাজ শাহানা, শাহানা পারভীন বিউটি, নাহার নিগার, ফারহানা হানিফ, লিপি, শ্রমিক লীগের সভাপতি আজিজুল হক খোকন, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, লস্কর জুয়েল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সর্দার, আন্তর্জাতিক সম্পাদক সাখাওয়াত বিশ্বাস, সাধারণ সম্পাদক সুবল দেবনাথ, সহসভাপতি দরুদ মিয়া রনেল, সাঈদ কিবরিয়া, বোস্টনের ফরিদা আরভি, যুবলীগের তরিকুল হায়দার চৌধুরী, বাহার খন্দকার সবুজ, সাইদুর রব খান জামাল, হুমায়ুন আহমেদ, শেখ রায়হান, ইমদাদ, খালেক, ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগের ডা. রবি আলম প্রমুখ।
সমাবেশে অন্যান্যের মধ্যে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের প্রেসিডেন্ট সাদেক খান, ভাইস প্রেসিডেন্ট শিব্বির আহমেদ, আনোয়ার হোসেন, আকতার হোসেন, মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী বাকি, সহসম্পাদক হারুন অর রশীদ। ম্যারিল্যান্ড অঙ্গরাজ্য শাখার সভাপতি শেখ সেলিম, সহসভাপতি বিশ্বজিৎ দাস, সাধারণ সম্পাদক মইনুল তাপস ও জ্যেষ্ঠ নেতা ড. খন্দকার মনসুর, ভার্জিনিয়া শাখার সভাপতি রফিক পারভেজ, সহসভাপতি আবুল হাশেম ও সাধারণ সম্পাদক আমির ইসলাম, ফ্লোরিডা অঙ্গরাজ্য শাখার সভাপতি শাহিন মাহমুদ ও সাধারণ সম্পাদক মুজিব উদ্দিন, নিউ ইংল্যান্ড শাখার সাধারণ সম্পাদক ইকবাল ইউসুফ, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, জাসদের আবদুল মোসাব্বের, নুরে আলম জিকো, ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান, জেড এ জয়, মো. জাহাঙ্গীর, হেলাল মিয়া, আমিনুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরামের ফারহানা হানিফ উপস্থিত ছিলেন।
এ ছাড়া এর বাইরে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার একটি ইউপির চেয়ারম্যান ইকবাল রহিম, সাউথ জার্সির আহসান হাবিব ও জাহাঙ্গীর ভূঁইয়া, নিউজার্সি, পেনসিলভানিয়া, কানেকটিকাট, ওয়াশিংটন মেট্রো, ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, কানসাস ও ইলিনয় অঙ্গরাজ্য শাখার নেতা-কর্মীদের সরব উপস্থিত লক্ষ্য করা যায়।
প্রধানমন্ত্রী ২ অক্টোবর রাতে লন্ডনের উদ্দেশ্যে ওয়াশিংটন ডিসি ত্যাগ করেন।