নিউইয়র্কের পাতাল রেলে চলাচলে স্বস্তি আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কের পাতাল রেল ও বাসে চলাচলে বিরক্ত নগরবাসীর জন্য সুখবর দিলেন নগর পরিবহন কর্তৃপক্ষের (এমটিএ) প্রেসিডেন্ট অ্যান্ডি বেফোর্ড। জরুরি ভিত্তিতে এ, ডি, ই এবং এফ লাইনে আরও বেশি ট্রেন যুক্ত করা হচ্ছে।
২১ মে এমটিএর এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এমটিএ’র পরিকল্পনা বাস্তবায়নে আরও চার জোড়া রেল সংযুক্ত করা হচ্ছে। যাত্রী পরিষেবার মান বাড়ানো ও অপেক্ষার সময় কমাতে বড় ধরনের সংস্কার চলছে ডি লাইনে। পাশাপাশি এ লাইন এবং ই লাইনে ব্যস্ত সময়ে (পিক টাইম) অতিরিক্ত ট্রেন সংযোজন করে যাত্রীদের অপেক্ষার সময় দ্রুত কমানো হবে। বিশেষ করে সকালের ব্যস্ত সময়ে অপেক্ষার সময় ৭.৫০ মিনিট থেকে ৬.০০ মিনিটে নিয়ে আসা হবে।
হারলেম অধিবাসী ওজে ব্রাইসনের ভাষায়, ‘ট্রেনের অপেক্ষায় থেকে কখনো

চলাচলের জন্য শতভাগ তৈরি। তিনি আশা প্রকাশ করেন, উনিশ শতকে স্থাপিত পাতাল রেলের সংকেত ব্যবস্থায় পরিবর্তনের মাধ্যমে উদ্ভূত সমস্যা শিগগিরই কেটে যাবে। পাতাল রেল চলাচলে আরও গতি আসবে। তা ছাড়া বর্তমান সময়ে সবচেয়ে ধীরে চলাচলকারী এফ ট্রেনেও আসবে আশানুরূপ গতি। সেই লক্ষ্যে এ লাইনে চলাচলকারী ট্রেন বাড়ালে অপেক্ষার সময় বহুলাংশে কমে যাবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
পাতাল রেলের পাশাপাশি কুইন্সের বাস সার্ভিসের বিভিন্ন লাইন যেমন কিউ ৬, কিউ ৮, ২৯, ৪৭, ৪৯ এবং ১০১ লাইনে সাপ্তাহিক কর্মদিবসসহ শনিবার ও রোববারে আরও বাস সংযুক্ত করা হচ্ছে। যাতে বাস ব্যবহারকারীরা আরও কম সময় ও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন।
পাতাল রেলের সংখ্যা বাড়ানোর পাশাপাশি ট্রেন চলাচলে সার্বিক নিরাপত্তা দিতে এমটিএ কর্তৃপক্ষ নানা পরিকল্পনা বাস্তবায়নে দিন-রাত কাজ করে যাচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।