নিউইয়র্কের বাজারে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
িনউইয়র্কের বাজারে সবজি
িনউইয়র্কের বাজারে সবজি

নিউইয়র্কের প্রতিটি সুপার মার্কেটে সব ধরনের তরিতরকারির দাম প্রায় দ্বিগুণ হয়েছে। সবজির বাজারে এই আগুন লেগেছে সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের পর। 

বিশেষ করে করলা, ঝিঙে, লাউসহ বেশ কয়েক প্রকারের সবজির সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে কমে যায়। দুই সপ্তাহ আগেও করলার পাউন্ড যেখানে ছিল শুধু ৯৯ সেন্ট, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ ডলারে। লাউ ছিল ১.৪৯ পাউন্ড, বর্তমানে বিক্রি হচ্ছে প্রতি পাউন্ড ৩.৯৯ সেন্টে। পাশাপাশি আরও কয়েক পদের সবজিসহ কাঁচা মরিচের দামও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
গত মাসে প্রলয়ংকরী হারিকেন ইরমার আঘাতে ফ্লোরিডা অঙ্গরাজ্যে কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফ্লোরিডার অ্যাগ্রিকালচার কমিশনার এডাম এইচ পুটনাম জানান, হারিকেন ইরমার প্রভাবে শুধু কৃষি খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২৫০ কোটি ডলার।
নিউইয়র্কের বাজারে আগত বাংলাদেশি তরিতরকারি বড় অংশ আসে ফ্লোরিডা রাজ্য থেকে। হারিকেন ইরমার ছোবলে বহু কৃষি খামারের ফসল সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। আবার ফসলের উৎপাদনে যেতে খামার মালিকদের কমপক্ষে ছয় মাসের প্রয়োজন। পার্শ্ববর্তী দেশে মেক্সিকো থেকে আসা কাঁচা মরিচের আমদানির পরিমাণ বর্তমানে অর্ধেকের চেয়ে কম। সে দেশে ঘটে যাওয়া ঘূর্ণিঝড় এবং পুয়ের্তোরিকো একের পর এক ঝড়ে কারণে বহু খামারের উৎপাদনপ্রক্রিয়া ব্যাহত হয়েছে। বাজারে সবজির স্বাভাবিক সরবরাহের পরিমাণ ব্যাপকভাবে কমে যায় বলে সুপার মার্কেটের মালিকেরা জানিয়েছেন। 

স্থানীয় বাংলাদেশিদের মালিকানাধীন সুপার মার্কেট সূত্রে জানা গেছে, বর্তমানে সব ধরনের তরিতরকারি সরবরাহ অর্ধেকে নেমে এসেছে। ফলে প্রতি বাক্সের সবজির পাইকারি দাম কোনো কোনো ক্ষেত্রে দ্বিগুণের চেয়ে বেশি। তা ছাড়া চাহিদামাফিক তরিতরকারি পেতে বেশ বেগ পেতে হচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক খবর হলো, সরবরাহকারীরা এই মুহূর্তে বলতে পারছেন না কবে নাগাদ সব ধরনের তরিতরকারি সরবরাহ স্বাভাবিক হবে।
জ্যাকসন হাইটসে সবজির বাজার করছিলেন প্রবাসী রাহেলা বেগম। কাঁচা মরিচ কেনার জন্য হাত বাড়াতে বাড়াতে বললেন, সবজি ছাড়া চলে না। এর দাম বাড়ছে কিন্তু মজুরি বাড়ছে না। দোকানিরাও বলতে পারছেন না কবে সবজির দাম আগের পর্যায়ে আসবে।