নিউইয়র্কের বাসযাত্রীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
িনউইয়র্ক নগরীতে বাসসেবা উন্নত করার দাবিতে সড়কে অবস্থান
িনউইয়র্ক নগরীতে বাসসেবা উন্নত করার দাবিতে সড়কে অবস্থান

নিউইয়র্ক নগরের বাসযাত্রীদের সমস্যার বিষয়ে সাক্ষাৎকার ভিত্তিক বই প্রকাশ প্রকাশিত হয়েছে। এ বইয়ে যাত্রীদের বিভিন্ন সমস্যার কথা যাত্রীরা নিজেই বলেছেন।

সমস্যার ভারে জর্জরিত নিউইয়র্ক সিটির বাসযাত্রীবৃন্দ। নগরীর সর্বত্র বাস সেবা নেই। নির্ধারিত সময় বাস নির্দিষ্ট বাসস্টেশনে পৌঁছে না। এ সব সমস্যার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো সময়ের অপচয়।
২৬ সেপ্টেম্বর নগরের বাস অ্যাডভোকেট্স ‘দ্য ওউজ অন দ্য বাস’ নামের বই প্রকাশ করেছে। এ বইয়ে বাসযাত্রীদের দুর্দশা ও হতাশার কাহিনি বিধৃত হয়েছে। এ বইয়ে প্রায় এক হাজার যাত্রীর সাক্ষাৎকার স্থান পেয়েছে। অলাভজনক প্রতিষ্ঠান রাইডার্স অ্যালায়েন্স এমন তথ্য দিয়েছে।
রাইডার্স অ্যালায়েন্সের পক্ষ থেকে জানানো হয়, বাসের যাত্রীসেবার এমন ধস নামার সঙ্গে সংশ্লিষ্টদের কাছে বইটি পাঠানো হবে। এদের মধ্যে নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর আন্দ্রে কুমো, নিউইয়র্ক নগরের মেয়র বিল ডি ব্লাজিও, মেট্রো ট্রান্সপোর্ট অথোরিটি বা এমটিএ এবং নগর পরিবহন বিভাগে কর্মকর্তারাও থাকবেন, যাতে তারা সমস্যায় জর্জরিত বাসসেবার উন্নয়নে উৎসাহিত ও উদ্বুদ্ধ হন।
রাইডার্স অ্যালায়েন্সের সঙ্গে সম্পৃক্ত স্টিপিহানি বারগোস-ভেরাস বলেন, ‘আমরা সাক্ষাৎদাতা ব্যক্তিদের কাছ থেকে যা শুনেছি তাতে বিপন্ন বাসসেবায় আমরা হতাশ। আমাদের ভালো বাসসেবা প্রয়োজন। আমরা তেমন বাসসেবা যা আমাদের নির্দিষ্ট সময়ে গন্তব্যে নিয়ে যাবে। আমরা এমন বাস চাই যার ওপর আমরা নির্ভর করতে পারি।’
এ বই এমন ধরনের যাত্রীদের কথা উঠে এসেছে যারা চাকরি হারিয়েছেন, সাক্ষাৎকারের নির্দিষ্ট সময়ে পৌঁছতে পারেননি, কিংবা উড়োজাহাজে চড়ার সুযোগ হারিয়েছেন। ২০০২ সাল থেকে এ যাবত এমটিএ বাস যাত্রীর সংখ্যা ১৬ শতাংশ কমেছে।