নিউইয়র্কের মেয়র প্রার্থী স্ট্রিঙ্গারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্ক নগরের মেয়র প্রার্থী স্কট স্ট্রিঙ্গার
ছবি: রয়টার্স

এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরের মেয়র প্রার্থী স্কট স্ট্রিঙ্গারের বিরুদ্ধে দ্বিতীয় দফা যৌন হয়রানির অভিযোগ উঠেছে।

৪ জুন নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, টেরেসা লোগান নামের একজন নারী অভিযোগ করেছেন, প্রায় ৩০ বছর আগে স্ট্রিঙ্গার তাঁকে যৌন হয়রানি করেছেন।

গত প্রায় এক বছর ধরে নিউইয়র্কের রাজ্য গভর্নর অ্যান্ড্রু কুমোর বিরুদ্ধে অন্তত ১০ জন নারী এমন অভিযোগ করে আসছেন। এসব অভিযোগের জের ধরে গভর্নর কুমোর বিরুদ্ধে রাজ্যের অ্যাটর্নি জেনারেল তদন্ত পরিচালনা করছেন

নিউইয়র্ক টাইমসকে টেরেসা জানিয়েছেন, প্রায় ৩০ বছর আগে তিনি ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইডের একটি রেস্তোরাঁয় কাজ করতেন। তখন তাঁর বয়স ছিল ১৮। সে সময় স্ট্রিঙ্গার ওই রেস্তোরাঁর মালিক ও অংশীদার ছিলেন। দায়িত্বরত অবস্থায় স্ট্রিঙ্গার তাঁকে অশালীন স্পর্শ করে বিব্রত করেছেন।

এ বিষয়ে এক বিবৃতিতে স্কট স্ট্রিঙ্গার বলেছেন, এত দিনের পুরোনো কথা তাঁর মনে নেই। যদি এমন কিছু করে তিনি কাউকে বিব্রত করে থাকেন তাহলে তিনি দুঃখিত।

নির্বাচনী প্রচারে এশীয়দের ওপর বিদ্বেষপ্রসূত হামলার বিরোধীতা করে বক্তব্য দিচ্ছেন স্কট স্ট্রিঙ্গার
ছবি: রয়টার্স

নিউইয়র্ক নগরের কম্পট্রোলার ও ডেমোক্রেটিক দলের হয়ে আগামী নির্বাচনের শক্তিশালী মেয়র প্রার্থী স্কট স্ট্রিঙ্গারের বিরুদ্ধে গত এপ্রিল মাসে আরেকজন নারী এমন অভিযোগ করেছেন। ওই নারীর নাম জেন কিম। ২০০১ সালে ইন্টার্ন হিসেবে কাজ করার সময় স্ট্রিঙ্গার তাঁর কাছে অযাচিত যৌন সুবিধা নিয়েছেন। স্কট স্ট্রিঙ্গার এ অভিযোগও অস্বীকার করে আসছেন।

ডেমোক্রেটিক দলের বাছাই পর্বের নির্বাচন আর কয়েক সপ্তাহ বাকি। র‌্যাঙ্ক চয়েস নামের নতুন পদ্ধতিতে এবারে অনুষ্ঠিত হচ্ছে নিউইয়র্কের নির্বাচন। নিউইয়র্কের বনেদি ও প্রভাবশালী রাজনীতিক হিসেবে স্কট স্ট্রিঙ্গারকে এ নির্বাচনে শক্ত প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। তবে একাধিক নারীর যৌন হয়রানির অভিযোগের পর তাঁর নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে সমর্থকদের মধ্যে সংশয় দেখা দিয়েছে।

গত প্রায় এক বছর ধরে নিউইয়র্কের রাজ্য গভর্নর অ্যান্ড্রু কুমোর বিরুদ্ধে অন্তত ১০ জন নারী এমন অভিযোগ করে আসছেন। এসব অভিযোগের জের ধরে গভর্নর কুমোর বিরুদ্ধে রাজ্যের অ্যাটর্নি জেনারেল তদন্ত পরিচালনা করছেন। তদন্ত চলাকালীন অবস্থায় কুমো চতুর্থ দফা গভর্নর নির্বাচিত হতে মাঠে নেমে গেছেন।

আরও পড়ুন