নিউইয়র্কের রেস্তোরাঁ খুলছে
করোনাভাইরাস প্রতিরোধে লকডাউনে বন্ধ থাকার পর নিউইয়র্কে ৩০ সেপ্টেম্বর থেকে খুলে যাচ্ছে রেস্তোরাঁ। তবে এখনই আগের মতো পুরোদমে খুলছে না রেস্তোরাঁগুলো। ধারণ ক্ষমতার ২৫ শতাংশ গ্রাহক নিয়ে বর্তমানে তা চালু করতে হবে।
রেস্তোরাঁয় প্রবেশের সময় সব গ্রাহকের শরীরের তাপমাত্রা পরিমাপ করতে হবে। এক সঙ্গে বেশ কয়েকজন গ্রাহক গেলে যেকোনো একজনকে যোগাযোগের তথ্য দিতে হবে। কোনো কারণে কারও কন্টাক্ট ট্রেসিংয়ের প্রয়োজন হতে পারে।
বারের ভেতরে বসা যাবে না। বার থেকে পানীয় টেবিলে পরিবেশন করা যাবে। রেস্তোরাঁর ভেতরে প্রতিটি টেবিল ছয় ফুট দূরত্বে রাখতে হবে। টেবিলে বসে না থাকা অবস্থায় গ্রাহকদের অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে
রেস্তোরাঁ খোলার ক্ষেত্রে আরও বিধিনিষেধের মধ্যে রয়েছে—বারের ভেতরে বসা যাবে না। বার থেকে পানীয় টেবিলে পরিবেশন করা যাবে। রেস্তোরাঁর ভেতরে প্রতিটি টেবিল ছয় ফুট দূরত্বে রাখতে হবে। টেবিলে বসে না থাকা অবস্থায় গ্রাহকদের অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। রাত ১২টায় রেস্তোরাঁ বন্ধ করে দিতে হবে। রেস্তোরাঁর ভেতরে বাতাস চলাচল ও অন্যান্য ভেন্টিলেশন ব্যবস্থা রাখতে হবে।
রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো বলেছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করে রাজ্য থেকে নির্দেশাবলিতে ধীরে ধীরে পরিবর্তন আনা হবে। কঠোরভাবে নির্দেশাবলি মেনে রেস্তোরাঁ পরিচালিত হচ্ছে কিনা, তা পর্যবেক্ষণে চার শতাধিক পরিদর্শক থাকবেন।