নিউইয়র্কের সেরা ২০ কলেজ-বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতি বছরের মতো নিউইয়র্কের ২০২০ সালের সেরা বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে ওয়ালেটহাব নামক সংস্থাটি। এই তালিকায় বরাবরের মতো সবার শীর্ষে রয়েছে কলম্বিয়া ইউনিভার্সিটি। দ্বিতীয় সেরা কলেজ হয়েছে যথাক্রমে কর্নেল ইউনিভার্সিটি ও এলাইট ইনস্টিটিউশন। আমেরিকায় এই কলেজগুলোর গ্রেড রেটিং ১২ নম্বর অবস্থানে।

তুলনামূলক কম টিউশন ফি নেওয়া হয়—এমন আরও কয়েকটি ভালো গ্রেডের কলেজের তালিকা প্রকাশ করেছে সংস্থাটি। এর মধ্যে রয়েছে হ্যামিল্টন কলেজ, নিউইয়র্ক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব রচেষ্টার, বার্নাড কলেজ, ভাস্‌সার কলেজ, বিংহ্যামটন ইউনিভার্সিটি, কলগেইট ইউনিভার্সিটি ও স্টনিব্রোক ইউনিভার্সিটি।

স্বাভাবিকভাবে এখন থেকেই শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছে। আমেরিকার ভিন্ন ভিন্ন অঙ্গরাজ্যের কলেজ–ইউনিভার্সিটি থেকেও শিগগিরই আগাম চিঠি বিতরণ শুরু হবে। কলেজ ও ইউনিভার্সিটি শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ তাদের ইতিহাস বর্ণনা করে এসব প্রতিষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করার চেষ্টা করে থাকে। অনেক কলেজ ইউনিভার্সিটি টিউশন ফি ফ্রি দেখিয়ে শিক্ষার্থীদের ভর্তির জন্য আহ্বান জানায়। ভর্তির ক্ষেত্রে যাচাই–বাছাইয়ের মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া শ্রেয় বলে মনে করেন অনেক অভিভাবক।

কলেজের টিউশন ফি কিন্তু অনেক ক্ষেত্রেই মওকুফ হয় না। উচ্চ গ্রেডের কলেজ–ইউনিভার্সিটিতে মধ্য আয়ের পরিবারের সন্তানদের শিক্ষা ঋণের জন্য বাবা–মাকে জামিনদার হতে হয়। গ্র্যাজুয়েশনের পর শিক্ষার্থী ঋণ পরিশোধ না করলে আলাদাভাবে বাবা–মাকে বিল পরিশোধ করতে চিঠি আস। যদিও সুদসহ এই ঋণ শোধ করার জন্য যথেষ্ট সময় পাওয়া যায়।

আমেরিকার বাস্তবতায় দেখা গেছে, গ্র্যাজুয়েট হয়ে ছেলেমেয়ে বাবা–মাকে ছেড়ে অন্যত্র চলে যায়। অনেকেই ভুলে যায়, বাবা–মায়ের নামে তার ব্যবহৃত বড় অঙ্কের লোনের বোঝা পড়ে আছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাবা–মা তাদের সন্তানদের শিক্ষা ঋণের বোঝা বহনের কাহিনি আমাদের বলেছেন। তাই বাবা–মায়েদের সন্তানদের জন্য শিক্ষা ঋণ নেওয়ার আগে বেশ ভেবেচিন্তে নেওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

নিউইয়র্কের বাইরেও শত শত কলেজ ইউনিভার্সিটি রয়েছে। ভালো শিক্ষার্থীদের ফ্রি টিউশন, সঙ্গে কাজেরও ব্যবস্থা করে থাকে অনেক প্রতিষ্ঠান। সন্তানদের ঋণমুক্ত উচ্চশিক্ষায় প্রাধান্য দেওয়ার জন্য অভিজ্ঞ মহলের পরামর্শ নেওয়াও জরুরি বলে মনে করেন অনেকে। এতে করে গ্র্যাজুয়েশনের পর সন্তান ঋণমুক্ত কর্মজীবন শুরু করতে পারে। বাবা–মাকেও অহেতুক বিড়ম্বনায় পড়তে হয় না। যেসব বাবা–মায়ের অর্থনৈতিক অবস্থা ভালো, তারা শিক্ষা ঋণ না নিয়েই সন্তানদের উচ্চশিক্ষায় সহযোগিতা করা প্রয়োজন।